২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘দৃশ্যম থ্রি’, আসছেন মোহনলালও

বছর পেরিয়ে ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর।

আসছে ‘দৃশ্যম থ্রি’, আসছেন মোহনলালও

দৃশ্যম টু সিনেমার পোস্টারে মোহনলাল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 09:42 PM

Updated : 28 Aug 2022, 09:42 PM

ব্যতিক্রমী গল্প, অসাধারণ অভিনয়, সব মিলিয়ে দক্ষিণ ভারতের সিনেমা ‘দৃশ্যম’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সেই সিনেমার সিক্যুয়েলের তৃতীয়টিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোহনলাল।

২০১৩ সালের ডিসেম্বরে মুক্তির পর তুমুল প্রশংসিত হয় দৃশ্যম। গত বছরের ফেব্রুয়ারিতে আসে দৃশ্যম-টু। তখন থেকেই চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষায় ছিলেন দৃশ্যম এর তৃতীয় কিস্তির।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বছর পেরিয়ে ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। শনিবার এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগের দুটির মতো এতেও কেন্দ্রীয় চরিত্রে মোহনলাল মোহনলালই থাকছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘দৃশ্যম’ ছবির কাহিনী জর্জ কুট্টি নামের এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি অভাবনীয় নানা পদক্ষেপের মাধ্যমে নিজেকে ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। আর এই চরিত্রটিই রূপায়ন করেন মোহনলাল।

প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঘোষণার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও শেয়ার করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মালায়লম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম’ পরিচালনা করেন জিতু জোসেফ। সিনেমাটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল। কানাড়া, হিন্দি, তামিল ও তেলেগুতে সিমোটির রিমেক হয়েছে। বলিউড রিমেকে দেখা গেছে অজয় দেবগণকে।