১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারকাদের নববর্ষ

নানা আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিচ্ছে বাংলাদেশের মানুষ। তারকারারও সরব সোশাল মিডিয়ায়। বৈশাখী সাজের ছবি দিয়ে সবাইকে তারা জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 03:46 PM

Updated : 14 Apr 2023, 03:52 PM

Image

ঘিয়ে রঙের শাড়ি পরা ছবির সাথে ফেইসবুকে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, “নব আনন্দে জাগো আজই এ নববর্ষের দিনে। গ্লানি, হতাশা ভুলে আসুক নতুন আশার জোয়ার।শুভ নববর্ষ।”

Image

স্বামী মোস্তফা সরয়ার ফারুকী ও মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে সাথে নিয়ে একটি সাদাকালো ছবির সাথে ফেইসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাথে লিখেছেন, “সামনের বছর সুন্দর কাটুক, আনন্দে কাটুক সবার। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা!”

Image

বাঙালিয়ানা সাজে দেখা গেল অভিনেত্রী তানভিন সুইটিকে। নীল পাড় সাদা শাড়িতে হাসিমুখের ছবি; সাথে নববর্ষের শুভেচ্ছা।

Image

পহেলা বৈশাখে স্বামী সনি পোদ্দারের মাথে ম্যাচ করা পোশাকের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তার পরনে ছিল বিস্কুট রঙের শাড়ি, আর সনি পরেছিলেন পাজামা-পাঞ্জাবি।

Image

নিজের বৈশাখী ছবির সাথে চার লাইন কবিতা জুড়ে দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, “বৈশাখ আসে, বৈশাখ আসে/স্বপ্নগুলো সত্য হবার কাছে/হাসি মিশে ঝকিমকি প্রতীক শোভা পাবে/শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে”

Image

নতুন বছরের প্রথম দিন পুঁতি-জরির কাজ করা ক্রিম রঙের শাড়িতে দেখা গেল অভিনেত্রী পূজা চেরিকে। ফেইসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ/ নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ/ সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা/ শুভ পহেলা বৈশাখ।”