Published : 30 Nov 2023, 11:33 PM
দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছে বচ্চন পরিবার। কখনো পারিবারিক ঝামেলা নিয়ে, কখনো আবার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে রটে যাওয়া জল্পনায়। এবার জানা গেল, সন্তানের মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা শুরু করেছেন অমিতাভ।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, মোট ৩১৬০ কোটি রুপির মালিক বলিউডের শাহেনশাহ।
চলতি মাসের শুরুতেই একমাত্র মেয়ে শ্বেতা বচ্চনকে ১৬ হাজার ৮৪০ বর্গফুটের বাংলো 'প্রতীক্ষা' উপহার দিয়েছেন অমিতাভ ও জয়া বচ্চন; যার বাজার মূল্য ৬০ কোটি রুপি।
ওই খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা ধরে নিয়েছেন, নিশ্চিয় জুনিয়র বচ্চনকে ‘জলসা’ নামের বাংলোটি উপহার দেবেন ‘বিগ বি’।
পুরানো খবর:
শ্বেতাকে 'প্রতীক্ষা' উপহার অমিতাভেরঅতীতে একবার অমিতাভকে বলতে শোনা গেছে, তার সম্পত্তির সবটা অভিষেক বচ্চন পাবেন না; যা কিছু রয়েছে সেসবই দুই ছেলে-মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।
অভিষেকের বর্তমানে ২৮০ কোটি রুপির মত সম্পত্তি রয়েছে; বাবার সম্পত্তি পেলে তা একলাফে বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৬০ কোটিতে। আর শ্বেতা বচ্চনের ১১০ কোটি রুপির সম্পত্তি বেড়ে হবে ১ হাজার ৬৯০ কোটি।
কিছুদিন আগে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনেও আলোচনায় এসেছিল বচ্চন পরিবার।
কেননা মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে কয়েকদিন ধরে বাবার বাড়িতে আছেন ঐশ্বরিয়া। ইদানিং সোশাল মিডিয়ায় স্বামী অভিষেককে নিয়ে কোনো ছবি দিতেও দেখা যাচ্ছেনা তাকে।
আরাধিয়ার জন্মদিনেও অমিতাভ-জয়ার কাছ থেকে মেলেনি ভার্চুয়াল শুভেচ্ছা। এসব কারণ খতিয়ে দেখে যেন ক্ষেপে উঠেছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। তাদের প্রশ্ন আর কৌতুহল উসকে দিচ্ছে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার ‘সংসার ভাঙার’ গুঞ্জন।