২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনের চেয়ার পৌঁছে গেল বাসায়, তারপর যা হল...

চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।

গণভবনের চেয়ার পৌঁছে গেল বাসায়, তারপর যা হল...
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 12:11 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

শেখ হাসিনা নেতৃত্বাধীন  সরকার পতনের পর গণভবনের চেয়ারটেবিলসহ সেখানকার প্রায় সব কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়। আর গণভবনের সেই চেয়ারটি পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করেন সেই বাসার কর্তা। এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিকশন ‘দ্য চেয়ার’; যা চলছে বঙ্গতে।

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে কোরিয়ান সিরিজ 'দ্য ভেইল'। বাংলায় ভাষান্তর করে মুক্তি দেওঢা হয়েছে সিরিজটি। 

এছাড়া জি ফাইভে দেখা যাচ্ছে আর মাধবন অভিনীত 'হিসাব বরাবর' সিনেমা। একজন সৎ রেল টিকেট পরীক্ষকের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। হিন্দি রোমান্টিক সিনেমা 'সুইট ড্রিমস' দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।

কোরিয়ান সিরিজ 'দ্য ভেইল' চরকিতে

চরকিতে দেখা যাচ্ছে কোরিয়ান সিরিজ 'দ্য ভেইল'। স্পাই থ্রিলার এই সিরিজটি বাংলায় ভাষান্তর করে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। ২৪ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন কোরিয়ান অভিনয়শিল্পী নামকুং মিন, পার্ক হা সন, কিম জি ইউন, জ্যাং ইয়ং নাম, কিম জং ত্যা, কিম ড্যা হাইউন। 

স্মৃতিশক্তি হারিয়ে ফেলা এনআইএস এজেন্ট জি হিউকের গল্পে তৈরি হয়েছে সিরিজটি। অপরাধী চিহ্নিত করতে গিয়ে যাকে এক বিশাল হুমকির মুখোমুখি হতে হয়। জি হিউক সেসব অপরাধীর মোকাবিলা করতে পারবেন কী না সেটাই দেখা যাবে এই সিরিজে। জি হিউক চরিত্রে অভিনয় করেছেন নামকুং মিন।

'দ্য চেয়ার' বঙ্গতে

বঙ্গতে শনিবার থেকে চলছে ওয়েব ফিকশন ‘দ্য চেয়ার’। গত বছরের ৫ অগাস্টের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে এই ফিকশনটি। 

এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, দিলরুবা দোয়েল, পার্থ শেখসহ অনেকে। 

শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর একপর্যায়ে গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ জনগণ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় এক বাসায়। 

গণভবনের সেই চেয়ারটি পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করেন ওই বাসার কর্তা। তার ক্ষমতা ব্যবহার  নিয়ে গল্প দেখা গেছে ‘দ্য চেয়ার’এ।  

ওয়েব ফিকশনটি নির্মাণ করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন।

মাধবনের 'হিসাব বরাবর'    

জি ফাইভ দেখাচ্ছে হিন্দি ওয়েব ফিল্ম 'হিসাব বরাবর'। অশ্বিনী ধীর নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আর মাধবান, নীল নীতিন মুকেশ, কৃতি কুলহারী। 

রাধে মোহন শর্মা নামের এক সৎ রেল টিকেট পরীক্ষকের গল্প ‘হিসাব বরাবর’। যিনি সব কিছুর হিসাব বরাবরই করতে পছন্দ করেন। হঠাৎ করে তার চোখে ব্যাংক অ্যাকাউন্টের গরমিলের হিসাব চোখে পড়ে। 

যে হিসাব মেলাতে গিয়ে একটি বিশাল আর্থিক কেলেঙ্কারি ফাঁস করার মিশনে নামেন তিনি। বারবার ব্যর্থ হয়ে জেলও খাটতে হয় তাকে, কিন্তু তিনি হাল না ছেড়ে সেই তদন্ত করে ছাড়েন।

রাধে মোহন শর্মা চরিত্রটি করেছেন অভিনেতা মাধবান।

ডিজনি প্লাস হটস্টারে 'সুইট ড্রিমস'

হিন্দি রোমান্টিক সিনেমা 'সুইট ড্রিমস' দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। মিথিলা পালকার ও অমল পরাশর অভিনীত এই সিনেমায় দুই অপরিচিত মানুষের জীবনের গল্প উঠে এসেছে। যারা একে অপরকে নিয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখেন, কিন্তু কেউ কাউকে বাস্তবে চেনেন না।

স্বপ্নের দুই মানুষের বাস্তব জীবনে কাছাকাছি আসার গল্পই 'সুইট ড্রিমস'। ভিক্টর মুখার্জি পরিচালিত এই সিনেমাটি দেখা যাচ্ছে শুক্রবার থেকে।