১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেপালে দুর্যোগ: অপুর সিনেমার শুটিংয়ে আটকে পড়েছেন খরাজ

“ফ্লাইটের টিকেটও পাওয়া যাচ্ছে না, রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 06:41 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

ঢাকাই সিনেমা ‘শিকার’ এর শুটিংয়ে নেপালে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । 

আনন্দবাজার জানিয়েছে, খরাজের সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। বুধাবার নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। 

পরে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন খরাজ। অভিনেতা জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি ও ধ্বংসাবশেষ দ্রুতগতিতে নদী উপত্যকা দিয়ে নেমে এসে বসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভাসিয়ে নেয়।

রয়টার্স বলছে, নেপালের রাসুয়া জেলার উঁচু পার্বত্য এলাকা থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীর উপত্যকায় আছড়ে পড়ে। এর ফলে নদীতে হঠাৎ বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষের প্রবাহ তৈরি হয়। পরে সেই স্রোত নেপালের বিভিন্ন জনপদ এবং চীন-নিয়ন্ত্রিত তিব্বতের কিছু এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে নেপালে বাংলাদেশের ‘শিকার’ সিনেমার শুটিং বন্ধ রাখতে হয়েছে। এছাড়া কলকাতায় ফেরাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে এই টিমের সেখানকার অভিনয়শিল্পীদের জন্য।

খরাজ সস্ত্রীক নেপালে যান গেল ২০ অগাস্ট, ফেরার কথা ছিল মঙ্গলবারই। 

খরাজ বলেন, “ভয়াবজ বন্যা। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ফ্লাইটের টিকেটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।”

‘শিকার’ সিনেমার শুটিং করতে নেপালে গিয়েছিলেন কলকাতার আরেক অভিনেতা্ রজতাভ দত্তও। তবে তার কাজ শেষ হয়ে যাওয়ায় আগে ফিরে যান তিনি। 

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। নেপালে আছেন অভিনেত্রীও। ফেইসবুকে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন নিরাপদে আছেন তিনি এবং টিমের সদস্যরা। 

পোস্টে কৃতজ্ঞতা জানিয়ে অপু লিখেছেন, “সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”

গেল ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন জায়গায় ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ চলছে।

গত বছরের শেষ দিকে ‘শিকার’ সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে প্রযোডাকশনের কাজ এগিয়ে নিয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। এরপর চলতি মসে নেপালে মহরত ও শুটিং করেন তিনি ।

রোমান বলেন, গল্পের প্রয়োজনেই নেপালকে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়।

দুর্যোগের মধ্যে নেপালে অপু বিশ্বাস, কেমন আছেন তিনি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯

নেপালের বন্যায় কোন দেশের কতোজন নিখোঁজ