১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিনেমায় পা রাখছেন গোবিন্দপত্নী সুনিতা

গোবিন্দ-সুনিতার ছেলে যশবর্ধন আহুজারও বলিউডে অভিষেকের প্রস্তুতি চলছে।

সিনেমায় পা রাখছেন গোবিন্দপত্নী সুনিতা
গোবিন্দ ও স্ত্রী সুনিতা আহুজা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 11:20 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

হিন্দি সিনেমার অভিনেতা গোবিন্দর সঙ্গে ছোট পর্দায় বিভিন্ন সময় দেখা গেছে তার স্ত্রী সুনিতা আহুজাকে। এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। সম্প্রতি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুনিতা।   

ইন্ডিয়া টুডে লিখেছে, বলিউডে প্রথমবারের মত অভিনয়ে নামছেন অভিনেতা গোবিন্দপত্নী। 

একতা কাপুরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি । এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সুনিতা। 

সিনেমাটির জন্য টানা ২০ দিন শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

তবে সিনেমাটি নিয়ে প্রযোজনা সংস্থা বা নির্মাতার তরফে এখনো বিস্তারিত জোনা যায়নি। 

গেল বছর দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় আসেন সুনিতা। এমনকি অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি।  

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে সেসময় গোবিন্দ বলেছিলেন, তাদের দাম্পত্য নিয়ে ছড়ানো খবরগুলো অতিরঞ্জিত।   

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, “অনেক সময় আমরা চুপ থাকলে মনে হয় আমরা দুর্বল, কিংবা সমস্যাটা আমাদেরই। তাই এবার আমি মুখ খুলছি।”   

তিনি বলেন, “পরিবারের লোকেরা অনেকসময় অজান্তেই অনেক কিছু বলে ফেলে। তারা সেটা বুঝতে পারে না যে, তাদের একটা কথা বড় জটিলতা সৃষ্টি করে ফেলতে পারে।”   

এদিকে, গোবিন্দ-সুনিতার ছেলে যশবর্ধন আহুজারও বলিউডে অভিষেকের প্রস্তুতি চলছে। 

সাজিদ খানের পরিচালনায় একটি সিনেমার মাধ্যমে তার অভিষেক হতে পারে। সিনেমাটিতে ‘লাপাতা লেডিস’ খ্যাত নিতানশি গোয়েলকে দেখা যেতে পারে নায়িকা হিসেবে।  

চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।