১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অন্ধ বালক’: অভিনয়ে সাদিয়া-তৌসিফ

বৃহস্পতিবার থেকে দেখা যাবে ‘অন্ধ বালক’।

‘অন্ধ বালক’: অভিনয়ে সাদিয়া-তৌসিফ
‘অন্ধ বালক’ ফিল্মের দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

অতিপ্রাকৃত কিছু ঘটনার গল্প নিয়ে পরিচালক ভিকি জাহেদ বানিয়েছেন শর্টফিল্ম ‘অন্ধ বালক’। 

নাজিম উদ্দৌলার লেখা গল্পে এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে ‘অন্ধ বালক’।  

ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, “প্রায় এক বছর আগে ঢাকার বিভিন্ন লোকেশনে 'অন্ধ বালক' ফিল্মের দৃশ্যধারণ করেছিলাম। এখন এটা প্রচারে আসছে এটা ভালো লাগার। নাজিম উদ্দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টেরস্টিং।  

"শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির এই শর্টফিল্ম বা ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।"   

‘অন্ধ বালকের’ চিত্রনাট্য নিয়ে ভিকি বলেন, এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মত বিশ্বাস–অবিশ্বাসের দোলাচল রয়েছে।

সিনেমায় অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। 

’অন্ধ বালক’ ফিল্মের দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে। 

’অন্ধ বালক’ ফিল্মের দৃশ্য

 দিনা চরিত্রটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, “এখানে আমার চরিত্রটি অর্ককে খুব ভালোবাসে, অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান সে। নানা সমীকরণের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে দিনা চরিত্রটি। দর্শকরা পছন্দ করবেন কনটেন্টি। ভিকি ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, সবার ভালো লাগবে।”

‘অন্ধ বালক’ সিনেমাটি নিয়ে আশাবাদী তৌসিফ মাহবুব। তিনি বলেন, “এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। যা দর্শকের পছন্দ হবে।”

‘অন্ধ বালকের’ সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন।