০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইবলিশ ও মানুষের মধ্যে পার্থক্য ‘শ ও ষ’ এ

গল্পে আগুনের একটা দৃশ্য আছে, সেই শুটিং করতে গিয়ে সত্যি সত্যি শাড়ির আঁচলে আগুন লাগাতে হয়েছিল নওশাবাকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 11:46 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

“ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জান? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ”, অভিনেতা আফজাল হোসেনের এ সংলাপ কৌতূহল ছড়িয়েছিল ‘২ষ’ এর ট্রেইলারে।

সেই কৌতূহল মেটাচ্ছে সিরিজের তৃতীয় পর্ব।

নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের এই ওটিটি সিরিজের নতুন পর্ব বুধবার রাতে এসেছে চরকিতে।

’অন্তরা’ নামের এ পর্বে আফজাল হোসেনকে এ সংলাপ বলতে শোনা গিয়েছিল।

নির্মাতা নুহাশ আগেই বলেছিলেন, এক নারীর বিবাহিত জীবনের অতিপ্রাকৃতিক কিছু গল্পে ’অন্তরা’ তৈরি হয়েছে। 

এখানে ’অন্তরা’ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।

শুটিংয়ের সময়ে এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ অভিনেত্রী।

কেমন ছিল সেই দুর্ঘটনা? 

নওশাবা বলেন, "গল্পে আগুনের একটা দৃশ্য আছে। সেই শুটিং করতে গিয়ে সত্যি সত্যি শাড়ির আঁচলে আগুন লাগাতে হয়েছিল। বিষয়টা সহজ ছিল না।   

"আগুন নিভতে নিভতে আমার শরীরের কয়েক জায়গা পুড়ে যাওয়ার মত অবস্থা হল। শুধু আমার নয়, ওই আগুন নেভাতে গিয়ে আমার এক সহকর্মীর হাতও জখম হল। এরকম আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হল আমাদের কাজটা।"

২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’।

‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোয় সেই ভৌতিক গল্পগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়।

সিরিজটির দ্বিতীয় মৌসুম ‘২ষ’ র প্রচার শুরু হয় গত ১৮ ডিসেম্বর থেকে। চার পর্বের এ সিরিজের তিনটি পর্ব প্রচার হয়েছে। শেষ পর্ব ‘বেসুরা’ও শিগগির দেখা যাবে বলে জানিয়েছে চরকি। 

আসছে গুলতেকিন ও নুহাশের '২ষ'

নুহাশের '২ষ' দেখা যাবে এই সপ্তাহে

ভাগ্য গণক মোশাররফ নিজের ভাগ্য জানেন? 

ভাগ্য গণনা ও সাংবাদিকতা একসঙ্গে চালাচ্ছেন মোশাররফ