০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভাগ্য গণনা ও সাংবাদিকতা একসঙ্গে চালাচ্ছেন মোশাররফ

চলতি সপ্তাহের ওটিটির সিনেমা-সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

ভাগ্য গণনা ও সাংবাদিকতা একসঙ্গে চালাচ্ছেন মোশাররফ
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 06:02 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

অভিনেতা মোশাররফ করিম চরকিতে ভাগ্য গণনা করছেন; আর সাংবাদিক হয়ে সমাজের অনিয়ম-অসঙ্গতি এবং অপরাধের খুঁজে বের করছেন বঙ্গতে। 

দেশের কনটেন্ট ছাড়াও চলতি সপ্তাহের ওটিটিতে বিদেশি কিছু কাঙ্খিত সিনেমা-সিরিজও এসেছে। যেমন কলকাতার অ্যাকশন হিরো দীপক অধিকারী দেবের শিশু অপহরণের টানটান উত্তেজনার গল্প নিয়ে এসেছে ‘টেক্কা’। এছাড়া নেটফ্লিক্সে দেখা যাচ্ছে আলোচিত হিন্দি সিনেমা 'ভুলভুলাইয়া থ্রি'। 

চলতি সপ্তাহের ওটিটির এসব সিনেমা-সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।

মোশাররফ ভাগ্য গণনা জানেন?

মোশাররফ করিম অভিনীত ‘ভাগ্য ভালো’ চলছে ‘২ষ’ সিরিজের দ্বিতীয় পর্বে। নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের এই সিরিজে দেখা গেছে, জ্যোতিষী মোশাররফ অন্যের ভাগ্য গণনা করেন। কিন্তু তার নিজের ভাগ্যে কী আছে সেটা তিনি জানেন না। কেন সেই গণনা তিনি পারেন না? এমন প্রশ্নে দ্বন্দ্বে পড়ে যান মোশাররফ। 

এক সময়ে গুরুর আদেশ অমান্য করে মোশাররফ নিজের হাতে কী লেখা আছে তা জানতে কাজে লেগে যান। এরপরই তার জীবনে ঘটতে থাকে নানা ঘটনা। 

এই পর্বে আরও অভিনয় করেছেন জেবুন্নেছা সোবহান, আদনান আদীব খান, সামিয়া অথৈ। চার পর্ব নিয়ে নির্মিত হয়েছে ‘২ষ’ সিরিজ। এরি মধ্যে দুটি পর্ব প্রচার হয়েছে। 

বঙ্গতে 'অ-পুরুষ' 

বৃহস্পতিবার থেকে বঙ্গতে চলছে ওয়েব ফিল্ম 'অ-পুরুষ'। জসিম মন ও তাইফুর জাহান আশিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া অথৈ, মাসুম রেজা, জয় রাজ। 

মার্ডার ও থ্রিলার ঘরানার এই সিনেমায় দেখা গেছে, দুর্ঘটনায় মারা যায় মফস্বলের এক  শ্রমিক নেতা। মেয়ে মায়া বাবার মৃত্যু রহস্য খুঁজতে মাঠে নামলে ধর্ষণ করে হত্যা করা হয় তাকেও। 

পুরো ঘটনার পেছনের খবর প্রকাশ করতে মাঠে নামেন স্থানীয় সাংবাদিক রাশেদ। তাকে সাহায্য করতে ঢাকা থেকে আসেন সাংবাদিক মালিহা। দুজনের তদন্তে বেরিয়ে আসে নতুন নতুন তথ্য। 

দেবের 'টেক্কা' হইচইয়ে

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত 'টেক্কা' সিনেমাটি মুক্তি পেয়েছিল অক্টোবর মাসে। এবার সিনেমাটি এসেছে ওটিটিতে। হইচইয়ে দেখা যাচ্ছে ‘টেক্কা’। 

সিনেমার গল্প এগিয়েছে অফিসের দারোয়ান ইকলাখকে কেন্দ্র করে। যে তার প্রচণ্ড রাগ আর মেজাজের কারণে চাকরি হারায় এবং বেতন দিতে না পারায় তার ছেলেকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে ইকলাখ স্কুলের একটি মেয়েকে অপহরণ করে। 

ইকলাখ চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব, স্বস্তিকা মুখার্জি ও রুক্সিনী মৈত্রসহ আরো অনেকে। 

মঞ্জুলিকার 'ভুলভুলাইয়া থ্রি'

আলোচিত হিন্দি সিনেমা 'ভুলভুলাইয়া থ্রি' এসেছে ওটিটিতে। কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমাটি চলছে নেটফ্লিক্সে। 

হরর কমেডি ঘরানার এই সিনেমাটি 'ভুলভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। চিত্রনাট্যের মূল আকর্ষণ হল মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালানের ফিরে আসা। এছাড়া বিদ্যা এবং মাধুরী দীক্ষিতের নাচও দর্শকরা লুফে নিয়েছেন।