বাথরুমে পড়ে আঘাত, অস্ত্রোপচার করালেন সোফিয়া লরেন
আগামী বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।
বাথরুমে পড়ে নিতম্ব ও উরুর হাড়ে চির ধরায় অস্ত্রোপচার করাতে হয়েছে হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী সোফিয়া লরেনকে।
৮৯ বছর বয়সী অভিনেত্রীর দুর্ঘটনাটি ঘটেছে তার সুইজারল্যান্ডের বাড়িতেই।
লরেনের প্রতিনিধি আন্দ্রেয়া গিউস্টি জানিয়েছেন, দুর্ঘটনার কারণে অভিনেত্রীর নিতম্ব ও উরুর হাড়ের বিভিন্ন অংশে বেশ কয়েকটি ‘গুরুতর ফ্র্যাকচার’ হয়েছে। বর্তমানে তিনি দুই ছেলে কার্লো এবং এডোয়ার্ডো পন্টির সঙ্গে রয়েছেন।
লরেনের এক ঘনিষ্ঠ সূত্র মতে জানা গেছে, অস্ত্রোপচারটি সুষ্ঠভাবে হয়েছে। আগামী বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।
১৯৩৪ সালের ইতালির নেপলসে জন্মেছিলেন সোফিয়া। ১৯৫০ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘আই অ্যাম ক্যাপাটাজ’। ১৯৬২ সালে প্রখ্যাত ইতালীয় চিত্রনির্মাতা ভেট্টোরিও ডি সিকা পরিচালিত ‘টু উইমেন’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার জিতেছিলেন তিনি।
এছাড়াও সানফ্লাওয়ার, হাউসবোট, ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো, ম্যারেজ ইতালিয়ান স্টাইল, এল সিআইড’, দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার, ম্যান অব লা মাঞ্চা, দ্য কাসান্ড্রা ক্রসিং, এ স্পেশাল ডেসহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন গুণী এ অভিনেত্রী।সংবাদ সূত্র: রয়টার্স, বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
