২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবে কি হরর সিনেমায় শাহরুখ আসবেন?

“ভারতে যদি 'হেরেটিক'র মত একটি সিনেমা তৈরি হয়, তাহলে শাহরুখ খানের চেয়ে উপযুক্ত কেউ নেই।“

তবে কি হরর সিনেমায় শাহরুখ আসবেন?
শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 10:51 AM

Updated : 26 Aug 2026, 11:10 AM

হলিউডের সাড়া তোলা হরর-থ্রিলার সিনেমা ‘হেরেটিক’ দেখে পরিচালক আদিত্য সরপোতদার বলেছেন, ওই সিনেমার হিন্দি রিমেক যদি করা হয় তাহলে শাহরুখ খানই এই চরিত্রের জন্য ‘উপযুক্ত হবে’।

মুম্বাইয়ে ‘হেরেটিক’র  বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের কাছে আদিত্য এ মন্তব্য করেছেন বলে লিখেছে বলিউড হাঙ্গামা।  

হরর সিনেমা ‘মুঞ্জা নির্মাণ করে জনপ্রিয়তা কুড়ানো আদিত্য বলেন, “ভারতে যদি 'হেরেটিক'র মত একটি সিনেমা তৈরি হয়, তাহলে শাহরুখ খানের চেয়ে উপযুক্ত কেউ নেই। তিনি এই ধরনের চরিত্রে নিজেকে নিখুঁতভাবে মানিয়ে নিবেন। 

কারণ জটিল এবং রহস্যময় চরিত্র ফুটিয়ে তুলতে শাহরুখের দক্ষতা অসাধারণ বলে মনে করেন এই পরিচালক।

 “তার উপস্থিতি সিনেমার ভৌতিক আবহ ও থ্রিলার গভীরতা আরও বাড়িয়ে তুলবে।" 

গত তিন দশকের বেশি সময় ধরে নায়ক থেকে খল নায়ক চরিত্রের বাইরে শাহরুখকে তেমন কোনো ভৌতিক সিনেমায় পাওয়া যায়নি। 

'পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর শাহরুখ ব্যস্ত আছেন তার আগামী সিনেমা ‘কিং খান’র শুটিং নিয়ে। 

এছাড়া ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’র সিনেমার সির্মাতা অমর কৌশিক শাহরুখকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে পারেন বলে জানা গেছে।