লুকানো প্রেম বিয়েতে প্রকাশ্য
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কমবেশি আগ্রহ থাকে সবারই। আর তা যদি হয় প্রেম-বিয়ে সংক্রান্ত, তাহলে তো কথাই নেই। তবে বলিউডের অনেক তারকাই তাদের প্রেমের খবরটি সযতনে লুকিয়ে রেখেছিলেন বিয়ের আগ পর্যন্ত।
Published : 13 Feb 2023, 09:57 AM
খেলা ও বিনোদন দুনিয়ার দুই তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গোপনে বিয়ে সারেন তারা। তারা প্রেম ও বিয়ের বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন এ তারকা জুটি
সঞ্জয় লীলা বনসালির রামলীলার সেটে প্রেমে বাঁধা পড়েন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বেশ কয়েক বছর প্রেমের পর বিয়ের ঘোষণা দিলে তাদের প্রেমের গুঞ্জন সত্যতা পায়
অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে পর্যন্ত প্রেমের বিষয়টি গোপন রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের চতুর্দশ শতকের সোয়াই মধুপুরের সিক্স সিজন্সের রাজপ্রাসাদে রাজসিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা