Published : 27 Mar 2023, 02:26 PM
বচ্চন পরিবারের পুত্র ও পুত্রবধূ কয়েক বছর আগে গিয়েছিলেন এক অনুষ্ঠানে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে ছবি তোলার জন্য দাঁড়নোর পর আলোকচিত্রীরা অনুরোধ করেন, তারা সাবেক বিশ্বসুন্দরীর একটি একক ছবি তুলতে চান। এতে তার স্বামী ক্ষুব্ধ হন এবং তাড়াহুড়া করে এই অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরে একা ছবি তুলে ঐশ্বরিয়াও ছোটেন অভিষেকের পিছু পিছু তাকে শান্ত করতে। সেসময় ঐশ্বরিয়ার ভক্তদের ভাষ্য ছিল, অভিষেক তার স্ত্রীর জনপ্রিয়তায় ‘ঈর্ষান্বিত’ হয়ে এই কাজ করেছেন।
ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে তারকা স্বামী-স্ত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের নীরব ‘ঠোকাঠুকি’। দীপিকা ও রণবীর গিয়েছিলেন মুম্বাইয়ে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। সেখানে গাড়ি থেকে নামার পর তাদের আচরণে কিছুটা ‘অসঙ্গতি’ দেখা যায়। ভিডিওতে দেখা যায়, স্ত্রীর জন্য রণবীর অপেক্ষা করছিলেন। দীপিকা গাড়ি থেকে নামার পর দেখে নেন নিজের পোশাক ঠিকঠাক আছে কি না। কয়েকজনের সঙ্গে কথাও বলেন দুজরে। এরপর স্ত্রীর দিতে হাত বাড়িয়ে দেন রণবীর। দীপিকা দেখেও না দেখে স্বামীর হাত না ধরে, ক্যামেরার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যান আর পাশাপাশি চলেন রণবীর। ওই ভিডিওতে ভক্ত-অনুরাগীরা তীর্যক মন্তব্য ছুড়েছেন দীপিকার দিকে। বেশিরভাগের ধারণা দুজনের বিচ্ছেদ হতে দেরি নেই।
অভিনেত্রী বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার বিয়ে করেছেন সাত বছর। কয়েক বছর আগে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে পাপারাজ্জিরদের তোলা ছবিতে দেখা গিয়েছিল, সেদিন গাড়িতে পাশাপাশি বসলেও তাদের মধ্যে দূরত্ব ছিল। এছাড়া বিপাশা ও গ্রোভার একে অপরের দিকে ফিরেও তাকাননি। এই দম্পতি এখন একটি কন্যা সন্তানের মা-বাবা।
স্বামী রাজ কুন্দ্রের বিরুদ্ধে পর্ন সিনেমা প্রযোজনার অভিযোগ ওঠার পর সমস্যা বাঁধে শিল্পা শেঠির সঙ্গে। তাদের কলহ বেরিয়ে আসে নিজেদের ঘরের বাইরে। তিন বছর আগে ওই ঘটনার সময় বাড়িতে বাইরের লোকজনেরে সামনে বলিউডি নায়িকা শিল্পা তার স্বামীকে জেরা করেন এবং সত্য স্বীকার করতে বলেন। ওই রাগারাগি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সবাই মিলে শিল্পাকে শান্ত করেন।