২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

'শহরতলীর' সোহাগের নতুন গান ‘কৃষ্ণচূড়ার লাল’

বৈশাখ ও বসন্তের আবহে গানের কথায় ফুটে উঠেছে প্রকৃতি ও ঋতুর রঙিন অনুভূতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 10:29 AM

Updated : 10 Sep 2026, 12:48 PM

নববর্ষ ঘিরে 'শহরতলী' ব্যান্ডের শিল্পী জিল্লুর রহমান সোহাগের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘কৃষ্ণচূড়ার লাল’।

গানটি প্রকাশ পেয়েছে তার প্রথম একক অ্যালবাম ‘একদিন হবে, একদিন’ এর অংশ হিসেবে।

‘কৃষ্ণচূড়ার লাল’ গানটি মঙ্গলবার থেকে শোনা যাচ্ছে গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচার হয়েছে স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানের কথা, সুর করেছেন সোহাগ নিজেই। সংগীত পরিচালনা করেছেন সাদী মোহাম্মদ এবং মিউজিক প্রযোজনা, মিক্স ও মাস্টারিং করেছেন মাহিবুল হাসান মহিম।

সোহাগ জানিয়েছেন, বৈশাখ ও বসন্তের আবহে গানের কথায় ফুটে উঠেছে প্রকৃতি ও ঋতুর রঙিন অনুভূতি।

গেল বছর এই শিল্পী প্রকাশ করেছিলেন এই অ্যালবামের চতুর্থ গান ‘রোমন্থন’।

এর আগে প্রকাশ পেয়েছিল 'ঢাকা আমার ঢাকা’, ‘একদিন হবে, একদিন’ ও ‘আমার মাকে বলো’।

সোহাগ দীর্ঘদিন ধরে পারফর্ম করছেন ব্যান্ড ‘শহরতলীর' সঙ্গে। পাশাপাশি তিনি এককভাবেও গাইছেন এবং লিখছেন।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার প্রথম এই একক অ্যালবাম নিয়ে।

জুলাই অভ্যুত্থানের সময় সোহাগের গাওয়া ‘ও প্রধান তোমাকে বলছি শোনো' গানটি বেশ সাড়া ফেলেছিল।