১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয়-রাশমিকা এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস দেবেরাকোন্ডা’

সন্ধ্যায় এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে।

বিজয়-রাশমিকা এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস দেবেরাকোন্ডা’
বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মানদানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

বহু বছর ধরে সম্পর্কের গুঞ্জনে থাকা দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোণ্ডা এখন স্বামী-স্ত্রী। 

বৃহস্পতিবার উদয়পুরে পরিবার, নিকটাত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছে।

এনডিটিভি লিখেছে, বৃহস্পতিবার সকালে 'দ্য মেমেন্টোস' রিসোর্টে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। সন্ধ্যায় এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে। এই রীতি পালন করা হচ্ছে রাশমিকার পরিবারের রীতিকে সম্মান জানিয়ে।   

বিজয় দেবেরাকোন্ডার ভাই আনন্দ রিসোর্টে কাটানো বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

এদিকে, রাশমিকা-বিজয়ের গাঁটছড়া বাঁধার খবরে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছেন নবদম্পতিকে। 

একজন ভক্ত লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস দেবেরাকোন্ডা’। 

অন্যজন লিখেছেন, ‘আমার এই প্রিয় জুটিদের জন্য খুব খুশি লাগছে! তারা জীবন ভালোবাসা এবং হাসিতে কাটুক সেই কামনা করছি’। 

আরেকজন ভক্ত লিখেছেন, ‘বিরোশের বিয়ের সুন্দর ছবিগুলির জন্য অপেক্ষা করছি’। 

পিঙ্কভিলা লিখেছে, রাশমিকা তার সকালের বিয়ের অনুষ্ঠানের জন্য একটি সিল্কের পোশাক বেছে নিয়েছিলেন।

এই তারকা দম্পতির বিয়ের আসরে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত আছেন। উদয়পুরে এই রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রিসেপশন, যেখানে থাকবে তারকাদের উপস্থিতি।  

ইন্ডিয়া টুডে লিখেছে, বুধবার সন্ধ্যায় সংগীতের এক আসরে বিশেষ চমক দেন রাশমিকা। এই নায়িকা নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২: দ্য র‍্যুল’-এর গান ‘অঙ্গারোঁ’ গানে নেচে বিজয়কে চমক দেন। রাশমিকার এই পরিবেশনায় বিজয় উচ্ছ্বাসে ভেসে যান। 

বিজয়ও রাশমিকাকে চমক দিতে ‘গানগনাম’ স্টাইলে নাচেন। 

বিজয়-রাশমিকার প্রি-ওয়েডিংয়ের আয়োজনে ছিল কে-ড্রামা থিম। রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। তাই অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক।  

জানা গেছে, সন্ধ্যার এই অনুষ্ঠানে ছিল গানের কলি খেলা, যেখানে শুধু তাদের অভিনীত সিনেমার গান গাওয়া হয়। অতিথিরা দুই দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করেন এবং বিজয়ী দল পায় উপহার।

পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের আংটি বদল হয়েছে গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে।

২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা।

যদিও কখনো প্রকাশ্যে তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

আরও পড়ুন: 

বিয়ের আগে ভলিবল খেলছেন বিজয়রাশমিকা দিলেন মেনু কার্ড

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়েযা জানালেন রাশমিকা

বাগদান সারলেন রাশমিকাবিজয়সত্যি নাকি গুঞ্জন?