১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগদান সারলেন রাশমিকা–বিজয়, সত্যি নাকি গুঞ্জন?

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন রাশমিকা ও বিজয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 09:01 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

রাশকিমা মানদানা প্রেম করেছেন কার সঙ্গে? বিয়ে করছেন কাকে? গত কয়েক বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই, বেশিরভাগ সময়ে যার নাম আলোচনায় এসেছে, সেই বিজয় দেবরকোণ্ডা। 

টাইমস অব ইন্ডিয়া বলছে, ফের শোনা যাচ্ছে এবারের দুর্গাপূজার সময়ে বাগদান সেরে ফেলেছেন তারকাযুগল! বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।

এছাড়া সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন রাশমিকা ও বিজয়। 

তবে বিষয়টি নিয়ে রাশমিকা ও বিজয়ের মন্তব্য আসেনি। কারণ বাগদানের বিষয়টিকে তারা নাকি আলোচনার বাইরে রাখতে চান। 

এর মধ্যে সোশাল মিডিয়ায় রাশমিকার একটি পোস্ট বাগদানের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ দশেরা আমার প্রিয়জন...এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ।”

রশ্মিকার প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে ২০১৭ সালের জুলাইয়ে। যদিও তা ভেঙে যায় বছর ঘুরতেই।

২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা।

‘ককটেল ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে আদিত্য সারপোতদারের হরর-কমেডি চলচ্চিত্র ‘থামা’-তেও। ওই সিনেমায় তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর।

অন্যদিকে বিজয় দেবরাকোণ্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’-এ।