১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিয়ের আগে ভলিবল খেলছেন বিজয়, রাশমিকা দিলেন মেনু কার্ড

অতিথিদের জন্য জাপানি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:32 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রাজস্থানের উদয়পুরে বিয়ের সানাই বাজতে চলেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোণ্ডার। আনুষ্ঠানিকতার দুদিন বাকি থাকলেও উদযাপন শুরু হয়ে গেছে এরি মধ্যে।

দুদিন আগেও তাদের সম্পর্কের গুঞ্জনটি ‘একান্ত ব্যক্তিগত’ বিষয় হিসেবে বর্ণনা করলেও এদিন মেন্যু কার্ড সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রাশমিকা।

আর বিজয়ের প্রকাশ করা ছবিতে এসেছে বিয়ের আগের আড্ডার মুহূর্ত।

এনডিটিভি লিখেছে বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসছে এই জুটি। রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে 'দ্য মেমেন্টোস' নামের বিলাসবহুল হোটেলে হচ্ছে তাদের বিয়ের আয়োজন। 

রাশমিকার শেয়ার করা ছবিতে দেখা গেছে সোনালি আলোয় সাজানো দীর্ঘ ডাইনিং টেবিল। তাতে গোলাপি লিলি ও ফুলের তোড়া, পাশে সবুজ আপেল-আঙুর।

আর মেনু কার্ডে বুঝিয়ে দেয়, অতিথিদের জন্য রাখা হয়েছে জাপানি নৈশভোজ। এমনকি ন্যাপকিনেও সূচিকর্মে লেখা ‘বিরোশ’, এই নামটি ভক্তদের বিয়ের আনুষ্ঠানিক পরিচয়। 

বিজয়ের ছবিতে দেখা গেছে পুলের জলে ভলিবল নেট টানানো, বন্ধুদের সঙ্গে বিজয় আর মাঝ আকাশে থেমে থাকা বল।

এছাড়া পুলসাইডে লাল কাপ সাজানো পানীয়র ট্রের ছবিতে উদ্যাপন প্রকাশ পেয়েছে।

ইন্সটাগ্রামের স্টোরিতে এক ছবিতে বিয়ে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন রাশমিকা ও বিজয়।

তারা লিখেছেন, "আমাদের প্রিয়জনরা, আমরা কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ভালোবাসা দিয়ে আপনারা আমাদের একটি নাম দিয়েছেন। আপনারা আমাদের 'বিরোশ' বলে ডেকেছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সম্মানে আমরা নাম দিচ্ছি 'বিরোশের বিয়ে'।”

পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের আংটি বদল হয়েছে গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে।

২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা।

যদিও কখনো প্রকাশ্যে তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়েযা জানালেন রাশমিকা

বাগদান সারলেন রাশমিকাবিজয়সত্যি নাকি গুঞ্জন?