১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট ঋত্বিক, তদন্তে অনির্বাণ

লন্ডনে দুর্ঘটনার শিকার হয়ে স্মৃতিভ্রষ্ট হওয়া ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন ইশা সাহা।

দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট ঋত্বিক, তদন্তে অনির্বাণ

ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা ও অনির্বাণ চক্রবর্তী

গ্লিটজ ডেস্ক

Published : 22 Jun 2023, 12:02 PM

Updated : 22 Jun 2023, 12:02 PM

আসছে পশ্চিমবঙ্গের নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায়ে রহস্য ঘেরা সিনেমা ‘অপরিচিত’।  লন্ডনের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা। 

আনন্দবাজার বলেছে, লন্ডনে দুর্ঘটনার শিকার হয়ে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন ঋত্বিক, আর সেই ঘটনার তদন্ত করবেন পুলিশ অফিসার অনির্বাণ চক্রবর্তী। এমন একটি গল্পকে কেন্দ্র করেই এগোবে সিনেমাটি।  

পুরানো খবর:

জয়া খুব উঁচু দরের অভিনেত্রী: ঋত্বিক চক্রবর্তী

পুরানো খবর:

অপির ‘চাঁদু’ ঋত্বিক চক্রবর্তী

পুরানো খবর:

‘একেন বাবু’ নির্মাতার সঙ্গে নতুন ওয়েব সিরিজে অনির্বাণ

পুরানো খবর:

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইন্দ্রনীল- ইশা সাহা

সিনেমায় ইশা সাহাকে দেখা যাবে ঋত্বিকের স্ত্রীর চরিত্রে। 

‘অপরিচিত’-এর গল্প এগিয়ে যায় যেভাবে- প্রবাসী ভারতীয় দম্পতি মধুচন্দ্রিমা থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হবেন। জীবন-মৃত্যুর লড়াইয়ে বেঁচে ফিরলেও স্বামীর সিংহভাগ স্মৃতিই লোপ পাবে। অতি কষ্টে ভদ্রলোকের মনে পড়বে, গাড়িতে কেউ তার মাথায় আঘাত করেছিল! এর পরপরই হত্যার ষড়যন্ত্র তদন্তে নামবে পুলিশ। লন্ডনের প্রেক্ষাপটে এ রকমই রহস্যঘন এক গল্প পর্দায় দেখাতে চলেছেন জয়দীপ। 

সম্প্রতি উল্লাস মল্লিকের উপন্যাস ‘ডুগডুগি’ অবলম্বনে নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন জয়দীপ। এই সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ। অন্যদিকে ঋত্বিককে সাথে নিয়ে নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘গোরা ২’। 

‘অপরিচিত’র পরিকল্পনা নিয়ে জয়দীপ বলেছেন, “ঋত্বিক ও অনির্বাণের মতো শক্তিশালী অভিনেতাদের নিয়ে এ রকমের কাজ করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। তাছাড়া পর্দায় ইশাকেও নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।” 

জয়দীপের সঙ্গে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ২২ জুলাই লন্ডনে শুরু হবে সিনেমার শুটিং।