১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ‘সেরা’ মুহূর্তের ছবি দিলেন অজয় দেবগন

"পৃথিবীর আর কোনও কিছুই এই বাপ-বেটা মুহূর্তগুলিকে ছাপিয়ে যেতে পারবে না।

নিজের ‘সেরা’ মুহূর্তের ছবি দিলেন অজয় দেবগন

ছেলে যুগকে নিয়ে অজয় দেবগন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 08:23 PM

Updated : 15 Apr 2023, 08:25 PM

শত ব্যস্ততাতেও সন্তানদের সময় দিতে কার্পণ্য করেন না বলিউড তারকা অজয় দেবগন। সন্তানদের সঙ্গে প্রায়ই সেসব মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা যায় তাকে।

সম্প্রতি ছেলের ‘যুগ’র সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে এই অভিনেতা শেয়ার করেন বলে এনডিটিভি জানিয়েছে।

ছবির ক্যাপশনে অজয় লিখেছেন, “যে কোনো দিনের সেরা মুহূর্তই হল এটি। পৃথিবীর আর কোনও কিছুই এই বাপ-বেটা মুহূর্তগুলিকে ছাপিয়ে যেতে পারবে না।”

ছবিতে বারান্দায় দাঁড়িয়ে ছেলে যুগকে দুহাতে ঘিরে রয়েছেন অজয়। হাসিমুখে বারান্দার বাইরে দূরে কোথাও তাকিয়ে রয়েছেন তারা দুজন।

ছবিতে চোখে চশমা পরা অজয়ের পরনে ছিল ক্রিম রঙা হুডি, একহাতে ব্রেসলেট, অন্যহাতে হাত ঘড়ি ও রুপালি আংটি। আর  যুগের পরনে আকালি টিশার্ট।

কিছুদিন আগে টুইটারে অজয়ের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভোলা’ নিয়ে লাইভ সেশনে ১২ বছর বয়সী যুগকে নিয়ে প্রশ্ন করেন এক ভক্ত।

প্রশ্ন ছিল “স্যার, আপনি আপনার ছেলে যুগকে কবে লঞ্চ করবেন সিনেমায়?”

জবাবে মজার ছলে অভিনেতা বলেন, “লঞ্চ সম্পর্কে তো জানি না। তবে এই মুহূর্তে যদি সে  লাঞ্চটাই সময়মতো করে, সেটাই অনেক বড় ব্যাপার হবে।”

গত বছর ভোলার সেটে বাবার সঙ্গে দেখা গিয়েছিল যুগকে। ছবির সেটের একটি ছবি শেয়ার করেন অজয়।

১৯৯৯ সালে বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অজয়। দুই সন্তান নিসা ও যুগকে নিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।