১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুরানার ‘ড্রিম গার্ল ২’ কেন রণবীরের চোখে ‘বিশ্বকাপ ম্যাচ’

চার বছর পর বলিউডে মুক্তি পেতে চলা ‘ড্রিম গার্ল ২’ মজা-হাসির সিনেমাকে অভিনেতা রণবীর সিং তুলনা করেছেন ফুটবল-ক্রিকেটের বিশ্বকাপ ম্যাচের সঙ্গে। কবে কখন এই তুলনা টানলেন রণবীর? সোশ্যাল মিডিয়ায় ‘ড্রিম গার্ল ২’ এর একটি টিজার এসেছে, আর তাতে দেখা যাচ্ছে বলিউডের উন্নতির জন্য পূজা করছেন এক নারী, যিনি আদতে একজন পুরুষ। যে পুরুষ ফোনে নারীকণ্ঠে কথা বলে প্রেমের জালে আটকে ফেলেন অচেনা ব্যক্তিদের। সেই নারীরূপী পুরুষ হয়েছেন আয়ুষ্মান খুরানা। তাকে ফোনে রণবীর বলেন, ‘ড্রিম গার্ল ২’ যেন সিনেমার সিক্যুয়েল নয়, ঠিক একটি বিশ্বকাপ ম্যাচ। জবাবে খুরানা নিজেকে ‘বিশ্বকাপ ট্রফির’ সাথে তুলনা করায় হাসির হুল্লোড় তুলে দেন দুই অভিনেতা। খুরানা জানান, এই সিনেমার ফার্স্ট লুক আসবে আগামী ২৫ জুলাই, সিনেমা মুক্তি পাবে এর ঠিক একমাস পর ২৫ অগাস্টে। আর রণবীরে নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ হলে আসছে ২৮ জুলাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 03:42 PM

Updated : 21 Jul 2023, 04:01 PM