২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় মিঠুনের কণ্ঠে সুখ-বেদনার ‘নিমন্ত্রণ’

ফোক ঘরানার 'নিমন্ত্রণ' গানের মধ্যে বেদনা ও সুখের মিশ্রণ রয়েছে।

পূজায় মিঠুনের কণ্ঠে সুখ-বেদনার ‘নিমন্ত্রণ’
‘নিমন্ত্রণ’ গানের পোস্টার। ছবি: মিঠুন চক্রের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 08:46 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

দুর্গোৎসব ঘিরে মিঠুন চক্রের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘নিমন্ত্রণ’। হোম স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘কৃষ্ণচূড়া দোলে দেখ লিলুয়া বাতাসে, তাই না দেখে রাধাচূড়া থেকে থেকে হাসে’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কামরুল।  

প্রায় এক যুগ আগে লেখা ও সুর করা এই গানটির পেছনে রয়েছে বিশেষ এক গল্প।

গ্লিটজকে মিঠুন চক্র বলেন, “নিমন্ত্রণ গানটি প্রায় ১২-১৩ বছর আগে তৈরি করেন নীল কামরুল ভাই। এই গানের সঙ্গে জড়িয়ে আছেন দেশের অনেক গুণী মিউজিশিয়ান। কিন্তু মনের মত একটা কণ্ঠ তিনি খুঁজে পাচ্ছিলেন না। 

“প্রথমে চিন্তা করেছিলেন এই গানটি কোনো নারী শিল্পীকে দিয়ে গাওয়াবেন। সেভাবেই গানটি তৈরি করা। গানটি শুনে আমি নীল ভাইকে বললাম গানটি আমি গাইতে চাই। এরপর কিছু জায়গা ঠিক করে নতুন করে তৈরি করা হল গানটি।”

ফোক ঘরানার ‘নিমন্ত্রণ’ গানের মধ্যে বেদনা ও সুখের মিশ্রণ রয়েছে। গানটি সবার ভালো লাগবে এমন প্রত্যাশা রাখছেন এই সংগীতশিল্পী।

“গানটির ভিডিওতে হয়ত কোনো চাকচিক্য নেই। কিন্তু এটি মনে গেঁথে যাওয়ার মত একটি গান। প্রতিটি মানুষের বেদনার নিমন্ত্রণ রয়েছে, তেমনি আবার সুখেরও নিমন্ত্রণ আছে। এই গানের মধ্যে ওই মিশ্রনটি পাওয়া যাবে। আমার চাওয়া, সবাই নিমন্ত্রণ গানটি শুনুন।"