২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

এবার ঈদেও নচিকেতার গান ‘ভালো থেক’

সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে আসছে গানটি।

এবার ঈদেও নচিকেতার গান ‘ভালো থেক’
বেলাল খান, নচিকেতা চক্রবর্তী ও গীতিকার কবির বকুল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 11:22 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদ আয়োজনে দেশের শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা চক্রবর্তীও গান গেয়ে থাকেন গেল কয়েক বছর ধরে।

এবারেও ‘ভালো থেক’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পী।

গানটির সুর করেছেন বেলাল খান; কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রায়।

বিজ্ঞপ্তিতে নতুন ঈদের গানটি নিয়ে নচিকেতা বলেন, "বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানের সুরে অন্য রকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারণেও শ্রোতার মনে দাগ কাটে। গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।"  

বেলাল খান বলেন, নচিকেতা দুই বাংলায় ‘সমানভাবে জনপ্রিয়’। জেন-জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে নেয়। 

“এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। নির্মাতা চন্দন রায় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শুনে এবং এর ভিডিও দেখে দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।"

সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। 

সেই ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।