১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে ঝগড়া হলে কে আগে ক্ষমা চান

“ঝামেলা আমিই আগে শেষ করি।”

ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে ঝগড়া হলে কে আগে ক্ষমা চান
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

 ঊনিশ বছর আগে একসঙ্গে জীবন শুরু করবেন বলে একে অপরের হাত ধরেছিলেন বলিউডের দুই অভিনয়শিল্পী অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সুখী দম্পতি হিসেবে নামও ছিল তাদের। তবে ‘সাংসারিক দ্বন্দ্বে’ দুবছর ধরে ঐশ্বরিয়া বচ্চনদের বাড়িতে না থাকলেও বিয়েটা টিকিয়ে রেখেছেন তারা দুজনেই।

এনডিটিভির প্রতিবেদনে দুজনের দাম্পত্য জীবন নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে। 

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে যাওয়া ঐশ্বরিয়র কাছে জানতে চাওয়া হয়, অভিষেকের সঙ্গে তার ঝগড়া হয় কী না। ঐশ্বরিয়া বলেছেন, অন্য দম্পতিদের মত তাদের মধ্যেও মাঝে মাঝে মতবিরোধ হয়। তবে ঝগড়া দীর্ঘায়িত না করে তিনিই আগে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করেন।

এ সময় শর্মা মজা করে বলেন, ‘নিশ্চয়ই অভিষেকই আগে ক্ষমা চান’। 

তখনই ঐশ্বরিয়া বলেন, “আমিই আগে বলি, দ্রুত ‘সরি’ বলে দিই, তারপর বিষয়টা শেষ হয়ে যায়।”

ঐশ্বরিয়ার এই উত্তরে কপিল শর্মা রসিকতা করে বলেন, “আপনিই আগে সরি বলেন? এত সুন্দর স্ত্রী, আর আগে আগে ক্ষমা চাওয়া, এটা তো ঈশ্বর থেকে আসা ভাগ্য।”

২০০০ সালের শুরুর দিকে পরিচয় হয় অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। তাদের আরাধিয়া বচ্চন নামের এক কন্য সন্তান রয়েছে। 

গেল কয়েক বছর ধরে বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা গেলেও এই জুটি তা উড়িয়ে দিয়েছেন। 

ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে গুরু’, ‘ধুম ২’, ‘কুচ না কাহো’, ‘রাবণ’, ‘ঢাই অক্ষর প্রেম কে’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।