২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বন্ধুত্ব ও ভালোবাসার গল্পে ‘মন থেকে মন’

শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে দেখা যাবে ‘মন থেকে মন’।

বন্ধুত্ব ও ভালোবাসার গল্পে ‘মন থেকে মন’
‘মন থেকে মন’ টেলিফিল্মের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:00 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

বন্ধুত্ব আর ভালোবাসার টানাপোড়েনে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘মন থেকে মন’। পারভেজ ঈমামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।  

চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি। বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে ‘মন থেকে মন’।

টেলিফিল্মের চিত্রনাট্যে দেখাবে, সায়েল এবং টিনা দুইজন বেশ ভালো বন্ধু। একবার কক্সবাজারের মেরিন ড্রাইভে ঘুরতে বের হয় তারা। টিনার পোশাক ও সাজসজ্জা দেখে মনে হবে বিয়ের আসর থেকে সায়েল টিনাকে নিয়ে পালিয়ে এসেছে। এই ঘটনা সায়েলের মনে টিনাকে নিয়ে ভালোবাসা তৈরি হয়। এর মধ্যেই সায়েলের বিয়ে ঠিক হয়। কিন্তু সায়েল বুঝতে পারে টিনাকে ছাড়া তার চলবে না। এদিকে টিনা ও তার জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। বন্ধুত্ব এবং ভালোবাসার এই সম্পর্কের শেষ পরিণতি কী হয় সেই গল্পেই এগিয়ে যাবে টেলিফিল্মটি।

‘মন থেকে মন’ টেলিফিল্ম নিয়ে মহিদুল মহিম গ্লিটজকে বলেন, "এটি বন্ধুত্ব, ভালোবাসা এবং জীবনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে তৈরি সম্পর্কের গল্প। দর্শকরা তাদের বন্ধুত্ব, দ্বিধা ও আবেগের মুহূর্তগুলো উপভোগ করবেন বলে আমি মনে করি।"

এই টেলিফিল্মে অভিনয় করেছেন পার্থ শেখ ও আয়েশা খান।