২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুডি পরা মানুষটাকে চেনা যায়?

মাথার ওপর হুডিটা অতিরিক্ত টেনে দেওয়ায় হোঁচটও খান নায়ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 04:43 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

কালো পোশাকের হুডি পরে কোলে পোষ্য নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, তাকে ঘিরে সামনে পেছনে কয়েকজন নিরাপত্তা কর্মীও আছেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এমন একটি ছবি নিয়ে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে। মানুষের প্রশ্ন ছিল, কে এই ব্যক্তি, যিনি একবারের জন্যও তার মুখ আড়াল থেকে বের করলেন না।

এই প্রশ্নের উত্তর দিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতের এই সংবাদমাধ্যমটি বলছে, হুডি পরা মানুষটি ছিলেন তারকা অভিনেতা শাহরুখ খান।

ছবির স্থান আলিবাগ। সেখানে বড়দিন ঘিরে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ। 

মাথার ওপর হুডিটা অতিরিক্ত টেনে দেওয়ায় হোঁচটও খান নায়ক। এতে তার সামান্য চোট লাগে।

সঙ্গে সঙ্গে ওষুধপত্র নিয়ে ছুটে আসেন শাহরুখের দেহরক্ষী ও তার দলের কর্মীরা। তবে ওই আঘাত খুব একটা গুরুতর নয় এবং শাহরুখ বর্তমানে সুস্থ রয়েছেন। 

শাহরুখকে শেষ দেখা গিয়েছে গত বছরের শেষ নাগাদ ‘ডানকি’ সিনেমায়। গেলবার তিনটি সিনেমা মুক্তি পায় এই অভিনেতার। 

বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খান কাজ করছেন। আরও আছেন অভিষেক বচ্চন।

এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় যাত্রা শুরু হচ্ছে সুহানার।