২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্ষিপ্ত পোশাক জরুরি নয়

সংক্ষিপ্ত পোশাক ছাড়াই জনপ্রিয়তা পেয়েছে সোনাক্ষির সিনেমা ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:22 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা মনে করেন, সংক্ষিপ্ত পোশাক পরে দর্শক আকর্ষণের প্রয়োজন নেই তার। তার সিনেমা অভিনয়ের জন্যই জনপ্রিয়তা পাচ্ছে। খবর জি মিডিয়া ব্যুরোর।

এ বিষয়ে প্রভাবশালী একটি সংবাদমাধ্যমকে সম্প্রতি, সোনাক্ষি বলেন, “নিজেকে খোলামেলাভাবে সবার সামনে তুলে না ধরেও আমি সাফল্য পাচ্ছি। আমি মনে করি আমার পোশাক নয়, আমার অভিনয়ই দর্শকদের কাছে আমাকে জনপ্রিয় করে তুলেছে। এর কারণ, আমি এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি যা আমাকে মানায়।”

আকর্ষণীয় চরিত্রের খাতিরে সংক্ষিপ্ত পোশাক পরতে হলে তিনি কী করবেন জানতে চাওয়া হলে সোনাক্ষি বলেন, “খোলামেলা পোশাক পরার বিষয়ে কখনও আগ্রহী ছিলাম না আমি। স্কুলে থাকতেও আমি কখনও ওই রকম কোনো পোশাক পরিনি। আর পরিচালকেরাও ওই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আমাকে দেননি এখনও পর্যন্ত।”