২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের প্রভু-সোনাক্ষি

‘র‌্যাম্বো রাজকুমার’ সিনেমায় আবারও প্রভু দেবার তালে নাচবেন সোনাক্ষি সিনহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 02:10 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

ও মাই গড’ সিনেমার ‘গো গো গো গোবিন্দা’ গানটির পর আবারও বলিউডি পরিচালক এবং কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা। আসন্ন ‘র‌্যাম্বো রাজকুমার’ সিনেমার একটি আইটেম সংয়ে প্রভুর সঙ্গে কাজ করবেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘গো গো গো গোবিন্দা’ গানে কোরিওগ্রাফির পাশাপাশি সোনাক্ষির সঙ্গে তালও মিলিয়েছিলেন প্রভু। তবে এবার সোনাক্ষির সঙ্গী হবেন বলিউডি অভিনেতা শাহিদ কাপুর।

এ বিষয়ে সম্প্রতি সোনাক্ষি টুইট করেন, “পায়ে আবারও নাচের জুতো পরার সময় এসেছে। প্রভু দেবা এবং শাহিদ কাপুরের সঙ্গে ‘র‌্যাম্বো রাজকুমার’ সিনেমার একটি গানের শুটিং শুরু করতে যাচ্ছি।”

প্রভু দেবা পরিচালিত ‘রাম্বো রাজকুমার’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর এবং সোনাক্ষি সিনহা। সিনেমাটি ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।