ডেভিড হের সঙ্গে জন
ভারতে বক্সিংয়ের প্রচারে ডেভিড হের সঙ্গে জোট বাঁধলেন জন আব্রাহাম।
ভারতে ব্যায়ামের একটি অংশ হিসেবে বক্সিংকে পরিচিত করতে ব্রিটিশ বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ডেভিড হে-এর সঙ্গে সম্প্রতি জোট বেঁধেছেন বলিউডি অভিনেতা জন আব্রাহাম। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
জনের মুখপাত্র জানান, ট্রান্সন্যাশনাল বক্সিং র্যাংকিং বোর্ডের হিসেব অনুযায়ী হে বর্তমান বিশ্বের হেভিওয়েট প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন। হে এখন দুবাইয়ে একটি জিম খোলার কাজ করছেন। জিমটির নাম ‘হেমেকার জিম’। আর জনের সঙ্গে ভারতে কাজ করার বিষয়েও দারুণ আগ্রহী তিনি।
