পাকিস্তানে ‘ভাগ মিলখা ভাগ’
পাকিস্তানে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি নিষিদ্ধ হওয়ার তথ্যটি গুজব বলে দাবি করলেন রাকেশ ওমপ্রকাশ মেহেরা।
‘ভাগ মিলখা ভাগ’ পাকিস্তানে নিষিদ্ধ হয়নি বলে দাবি করেছেন বলিউডি পরিচালক রাকেশ মেহেরা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল অলিম্পিকজয়ী ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনীভিত্তিক ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি সিনেমাটির প্রযোজক এবং পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা তথ্যটিকে ভিত্তিহীন দাবি করে জানান, পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
১৯ জুন সিনেমাটির প্রমো এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে রাকেশ বলেন, “পাকিস্তান থেকে তিনটি ভিন্ন ধরনের প্রস্তাব পেয়েছি আমরা। আমাদের ক্রুকেও আমন্ত্রণ জানিয়েছে তারা। যেটি সাধারণত হয় না।”
রাকেশ আরও বলেন, “পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়ে আনবে সিনেমাটি।”
ফারহান আক্তার এবং সোনম কাপুর অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি ১২ জুলাই ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে।
