২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবি শিখছেন রণবীর

বেশরম’ সিনেমার জন্য পাঞ্জাবি ভাষায় নিজের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন রণবীর কাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 12:58 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বেশরম’ সিনেমায় পাঞ্জাবি যুবকের চরিত্রে অভিনয় করতে পাঞ্জাবি ভাষা শিখছেন রণবীর কাপুর। ‘বারফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার পর এখন সাফল্যের জোয়ারে ভাসছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। আর তাই আর পরবর্তী কমেডি সিনেমা ‘বেশরম’-এও যেন শতভাগ দিতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে কোনো ত্রæটি রাখছেন না তিনি। সিনেমাটির খাতিরে পাঞ্জাবি ভাষা আয়ত্ত করতেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাটির বড় একটি অংশের শুটিং হচ্ছে চণ্ডীগড়ে। আর তাই রণবীরকে সেখানকার ভাষা শিখতে হচ্ছে। আর এর জন্য একজন শিক্ষকও নিয়োগ করা হয়েছে। স্থানীয়দের মতো করেই সেখানকার  শব্দের উচ্চারণ আয়ত্ত করছেন রণবীর।

সিনেমাটিতে রণবীর প্রথমবারের মতো তার বাবা সিনিয়র অভিনেতা ঋষি কাপুর এবং মা নিতু সিংয়ের সঙ্গে অভিনয় করবেন। তার বিপরীতে অভিনয় করবেন নবাগতা পল্লবী শারদা। সিনেমাটি চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পাবে।