২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছালো সুরাজের জামিনের তারিখ

মুম্বাই আদালত বলিউডি অভিনেত্রী নাফিসা ওরফে জিয়া খানের আত্মহত্যার ঘটনায় আটক উঠতি বলিউডি অভিনেতা সুরাজ পাঞ্চোলির জামিনের শুনানির তারিখ ২১ জুন পর্যন্ত পিছিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

৩ জুন নিজ অ্যাপার্টমেন্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার তিনদিন পর জিয়ার পরিবার পুলিশের হাতে জিয়ার লেখা একটি চিঠি হস্তান্তর করে। আর সেই সূত্র ধরেই ১০ জুন জিয়ার সাবেক প্রেমিক সুরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

১৪ জুন সুরাজের জামিনের আপিলের বিপরীতে আদালত পুলিশের কাছে এই মামলার সব ফাইল চেয়ে তার জামিনের শুনানি ২১ জুন পর্যন্ত স্থগিত করে।

জিয়ার লিখে যাওয়া চিঠিতে তার এবং সুরাজের তিক্ত সম্পর্কের বিষয়ে অনেক তথ্যই পেয়েছে পুলিশ। জিয়া জোরপূর্বক তার গর্ভপাত ঘটানোর বিষয়টিও লিখেছিলেন চিঠিতে।

বলিউডি অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাবের ছেলে সুরাজ একবছর ধরে জিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন।