পাচিনোকে ঐশ্বরিয়ার ‘না’
আরাধিয়ার জন্য অ্যাল পাচিনোর সঙ্গে দেখা করেননি ঐশ্বরিয়া।
হলিউডি তারকা অ্যাল পাচিনোর সঙ্গে দেখা করার কথা থাকলেও একমাত্র কন্যা আরাধিয়ার জন্য ওই সাক্ষাৎ বাতিল করেন বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পাচিনোর সঙ্গে সাক্ষাতের সময় আরাধিয়াকে দেখার কেউ ছিল না বলে তিনি সাক্ষাতটি বাতিল করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
লন্ডনে অবস্থানকালে ২ জুন অভিনেতা অ্যাল পাচিনোর সঙ্গে দেখা করার কথা ছিল জুনিয়র বচ্চন দম্পতির। কিন্তু শেষ পর্যন্ত অভিষেককে একাই পাচিনোর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, কারণ তাদের কন্যা আরাধিয়াকে দেখার মতো কেউ না থাকায় মেয়ের সঙ্গে হোটেলেই থেকে গেছেন ঐশ্বরিয়া।
জানা গেছে, ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই তাদের সঙ্গে লন্ডনে অবস্থান করছিলেন। কিন্তু সেদিনই তিনি ভারতে ফিরে যান। আর তাই আরাধিয়ার সঙ্গে কেউ না থাকার কারণে ওই বিশেষ সুযোগ হাতছাড়া করতে হয়েছে ঐশ্বরিয়াকে।
বচ্চন দম্পতি চ্যারিটি কনসার্ট ‘চাইম ফর চেঞ্জ’-এর জন্য লন্ডনে গিয়েছিলেন।
