২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবাজি পদকে ভূষিত শাহরুখ

বলিউডের পর এবার দক্ষিণে সম্মানিত হলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরা ডি কস্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

বলিউডের পর এবার দক্ষিণে সম্মানিত হলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি শিভালিয়ার শিবাজি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

তামিল অভিনেতা শিবাজি গণেষা-এর মৃত্যুর পর থেকেই এ পুরস্কারের প্রচলন হয়।

অভিনেতা এবং পরিচালক কমল হাসানের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন শাহরুখ। অনুষ্ঠানটিতে  উপস্থিত ছিলেন তামিল অভিনেতা বিজয়, শিবাজি গণেষার পরিবারের সদস্যবৃন্দ এবং আরও অনেক তামিল তারকা।

পুরস্কার গ্রহণের পর শাহরুখ বলেন, “কমল হাসান এবং অজিতকুমারের সঙ্গে কাজ করেছি আমি। আইপিএল-এ আমি কোলকাতা নাইট রাইডার্স দলটির মালিক হলেও চেন্নাই সুপার কিংস আমার প্রিয় একটি দল।”

কমল হাসানের সঙ্গে তামিল সিনেমা ‘হ্যায় রাম’-এ অভিনয় করেছিলেন শাহরুখ। অন্যদিকে ‘অশোকা’ সিনেমায় অজিতের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

পুরস্কার গ্রহণ করা ছাড়াও অন্য দুটি ক্ষেত্রে শাহরুখ অভিনেতা বিজয় এবং নির্মাতা এ.আর মুরুগাডোসের হাতে পুরস্কার তুলে দেন।