১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদের পথে সোহিনী-রণজয়

সোহিনী সাথে তারই এক সহ অভিনেতা ও রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর প্রেমের গুঞ্জন জড়িয়েছে।

বিচ্ছেদের পথে সোহিনী-রণজয়

রণজয় বিষ্ণু ও সোহিনী সরকার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 07:47 PM

Updated : 30 Aug 2023, 07:47 PM

টলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে।

মাস কয়েক আগে তাদের সম্পর্কে টানাপোড়েনের কথা শোনা গিয়েছিল। তবে সম্প্রতি তারা দীর্ঘ চার বছরের সম্পর্ক থেকে পাকাপাকিভাবে আলাদা হয়ে গিয়েছে বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে।

খুব একটা মসৃন কখনই যায়নি সোহিনী-রণজয়ের সম্পর্ক। বারবার ঝামেলা হলেও তারা তা মিটিয়ে নেয়ার চেষ্টা করেছেন। কোভিড মহামারীর সময় বেশ লম্বা সময় লিভ ইনে ছিলেন তারা। পরিবারও তাদের সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার কারণেই তাদের বিচ্ছেদ হলো।

টলিউডের এক সূত্র জানিয়েছে, একদমই বনিবনা হচ্ছিল না তাদের। মান, অভিমান তো ছিলই। তবুও দুজনে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে তাদের বনিবনা না হওয়ার পিছনে তৃতীয় ব্যক্তি থাকার গুঞ্জনও ছিল।

এদিকে সোহিনীর সঙ্গে তারই এক সহঅভিনেতা ও রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর প্রেমের গুঞ্জন জড়িয়েছে। যদিও সাবেক এই তারকা জুটি এখনই এই বিষয়ে কথা বলতে চাননি।

আগামীতে সোহিনীকে ‘অমর সঙ্গী’তে দেখা যাবে। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা যাবে।  অন্যদিকে রণজয়কে এখন গুড্ডি ধারাবাহিকে দেখা যাচ্ছে।