‘সালমান ছিলেন সত্যিকারের প্রথম ভালবাসা’
সালমান খানের প্রেমিকা থেকে বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে ওঠা ক্যাটরিনা কাইফ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না।
১৬ জুলাই এই অভিনেত্রীর বয়স হলো ৩২। তার সম্পর্কে অজানা তথ্য জেনে নেওয়া যাক।
১. সালমান খানের প্রেমিকা হিসেবেই প্রথমে পরিচিতি পেলেও, দীর্ঘদিন বিষয়টি স্বীকার করেননি ক্যাটরিনা। অবশেষে 'এক থা টাইগার' সিনেমায় কাজ করার আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, "সালমানই ছিলেন আমার সত্যিকারের প্রথম ভালবাসা।"
২. ব্রিটেনে বেড়ে উঠলেও ক্যাটরিনার ধমনীতে বইছে ভারতীয় রক্ত। ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ ছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত একজন ব্রিটিশ ব্যবসায়ী। ক্যাটরিনারা ছয় বোন এক ভাই।
৩. দাবা খেলতে ভালবাসেন ক্যাট। পছন্দ করেন ছবি আঁকতেও।
৪. ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাট। মহেশ ভাটের ‘ছায়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ক্যাটের। কিন্তু তিনি কাজটি পাননি শুধুমাত্র হিন্দি ভাষা না জানার কারণে।
৫. ক্যাটরিনার জন্ম হয় হংকং-এ, কিন্তু ১৪ বছর বয়স পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে শৈশব কাটান তিনি। এরপর লন্ডনে থিতু হয় তার পরিবার। এরই মাঝে তিনি ঘুরে বেড়িয়েছেন চীন, ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে।
৫. স্কুলে যাওয়া হয়নি ক্যাটরিনার। মায়ের কাছে বাড়িতেই পড়তেন তিনি।
৬. প্রায় এক দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করলেও ভারতীয় নাগরিক নন তিনি। ব্রিটিশ নাগরিক হিসেবে চাকরির ভিসা নিয়ে ভারতে কাজ করছেন ক্যাট।
৭. ক্যারিয়ারের ব্যাপারে খানিকটা কুসংস্কারাচ্ছন্ন ক্যাটরিনা। নিজের প্রতিটি সিনেমা মুক্তির আগে তিনি মুম্বাইয়ের মাউন্ট মেরি গির্জা এবং সিদ্ধি ভিনায়াক মন্দিরে যান। এছাড়া আজমীরে দরগা শরীফেও যান তিনি।
৮. এখন পর্যন্ত ২১টি হিন্দি সিনেমায় কাজ করেছেন ক্যাট। এর মধ্যে সবচেয়ে বেশি তাকে দেখা গেছে আক্শায় কুমারের বিপরীতে। মোট ছয়টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দুজন।
৯. অভিনেতাদের মধ্যে ক্যাট পছন্দ করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং জনি ডেপকে। আর অভিনেত্রীদের মধ্যে তার প্রিয় মাধুরী দীক্ষিত এবং কাজল।
১০. ব্রিটিশ খাবার খুব পছন্দ ক্যাটের। বিশেষ করে ইয়র্কশায়ার পুডিংয়ের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা।
