২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিয়াঙ্কা খিচুড়ি আর দিপিকা বিরিয়ানি’

বলিউডের হাল আমলের দুই শীর্ষ নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবং দিপিকা পাড়ুকোন। দুজনের সঙ্গেই পর্দায় প্রেম করেছেন অভিনেতা রানভির সিং। সম্প্রতি অভিনব কায়দায় এই দুই সহশিল্পীর তুলনা করলেন তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 08:02 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

চটকদার মন্তব্য করার জন্য বরাবরই আলোচনায় থাকেন রানভির। সঞ্জয় লিলা বানসালির আগামী সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে তাকে প্রেম করতে দেখা যাবে দিপিকা এবং প্রিয়াঙ্কা দুজনের সঙ্গেই। আর তাই দুই সহকর্মীকে নিয়ে রসিকতা করার সুযোগ ছাড়েননি রানভির।  

এতে মারাঠি সম্রাট বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন রানভির। প্রিয়াঙ্কা থাকবেন তার স্ত্রী কাশিবাইয়ের চরিত্রে আর দিপিকাকে দেখা যাবে নারী যোদ্ধা মাস্তানি ভূমিকায়।

সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে রানভির বলেন, "কাশিবাই (প্রিয়াঙ্কা) হলেন একজন আদর্শ স্ত্রী আর মাস্তানি (দিপিকা) হলেন মোহনীয় রমণী। দুজন খুবই আলাদা। একজন খুবই ঘরোয়া প্রকৃতির আর আরেকজন হলেন যোদ্ধা। একজন খিচুড়ি তো আরেকজন বিরিয়ানি।"

পিরিয়ড ড্রামা ঘরানার এই সিনেমার প্রথম ঝলক মুক্তি পেয়েছে ১৫ জুলাই। ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।