২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০টি দেশে মুক্তি পাবে 'বাজরাঙ্গি ভাইজান'

ভারত ছাড়াও বিশ্বব্যাপী ৫০টি দেশে মুক্তি পাবে সালমান খানের নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিশ্বের ৫০টি দেশে  ৭০০টিরও বেশি সিনেপর্দায় একযোগে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত বলিউডি সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মরক্কো, তিউনিসিয়া, কোরিয়া, তাইওয়ান এবং কোরিয়াতে চলবে সিনেমাটির প্রদর্শনী।

সব মিলিয়ে ভারসসহ বিশ্বের পাঁচ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ বলেন, "এই সিনেমাটির প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি, কারণ এটি ঈদের মৌসুমে মুক্তি পাচ্ছে। এছাড়া 'এক থা টাইগার'এর সাফল্যের পর আরও একবার কবির খান এবং সালমান ফিরছেন একসঙ্গে, তাই প্রত্যাশা বাড়ছে আরও বেশি।"

ভারতের সঙ্গে ১৭ জুলাই সিনেমাটি মুক্তি পাবে আরও কয়েকটি দেশে। তবে মরক্কো, তাইওয়ান, পোল্যান্ড, তিউনিসিয়া, কোরিয়ায় আরও কয়েকদিন পরে মুক্তি পাবে 'বাজরাঙ্গি ভাইজান'।

ভারতে আটকে পড়া একটি পাকিস্তানি শিশুর ঘরে ফেরার অভিযানের গল্প নিয়ে নির্মিত 'বাজরাঙ্গি ভাইজান'- এ সালমানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। ভারত-পাকিস্তানের সম্পর্কের বিষয়টি উঠে আসে এমন প্রথম সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

পাকিস্তানে মুক্তি পাচ্ছে 'বাজরাঙ্গি ভাইজান', তবে...