২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটম্যানকে নিয়ে নিজেই সিনেমা বানাবেন অ্যাফ্লেক?

জ্যাক স্নাইডারের নতুন সিনেমা ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’- এ ব্যাটমানের ভূমিকায় অভিনেতা বেন অ্যাফ্লেককে দেখা যাবে, এ খবর ছড়িয়ে পড়ার পরই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাটম্যান হিসেবে অ্যাফ্লেককে মানাবে কি না- এই প্রশ্নে সরব ছিলেন অনেকেই। এখন শোনা যাচ্ছে, অ্যাফ্লেক ব্যাটম্যানে মজেছেন এতটাই যে, এবার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এই সুপারহিরোকে নিয়ে তৈরি করবেন নতুন সিনেমা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:21 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

নতুন এই সিনেমায় অ্যাফ্লেক কেবল অভিনয়ই আর পরিচালনাই করবেন না, জিওফ জোন্সের সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখবেন। ব্যাটম্যান, সুপারম্যান, জাস্টিস লিগ, গ্রিন ল্যান্টার্নের কমিক্স লেকাসহ ‘স্মলভিল’ এবং ‘অ্যারো’ নামের  দুটি সুপারহিরো টিভি সিরিজের রচয়িতা এই জিওফ জোন্স।

ডিসি কমিকসের সুপারহিরো মুভির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স অবশ্য এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি।

বেন অ্যাফ্লেক এখন ব্যস্ত আছেন ‘লাইভ বাই নাইট’ নামের একটি অপরাধ বিষয়ক উপন্যাস থেকে সিনেমার চিত্রনাট্য লেখার কাজে।  চলতি সপ্তাহেই অনুষ্ঠিতব্য স্যান ডিয়েগো কমিক কনে হেনরি ক্যাভিলের সঙ্গে তিনি উপস্থিত হবেন ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর প্রচারের কাজে। সিনেমাটিতে তারা ছাড়াও আরও অভিনয় করেছেন গ্যাল গেডট, জেসি আইজেনবার্গ, এমি অ্যাডামস এবং জেরেমি আয়রন্স।