২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ফিরলেন মিস্টার অ্যান্ড মিসেস শাহিদ কাপুর

আনুষ্ঠানিকভাবে নিজের নামের সঙ্গে কাপুর পদবী যোগ করলেন শাহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত। এখন থেকে তার নাম হবে মিরা রাজপুত কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

দুদিনের জমকালো অনুষ্ঠান শেষে ৮ জুলাই নববধূকে নিয়ে মুম্বাই ফিরেছেন শাহিদ কাপুর। হাতে হাত রেখে বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে দেখা গেছে দুজনকে।   

ডিএনএ পত্রিকা বলছে, নবদম্পতির সঙ্গে মুম্বাই ফিরেছেন শাহিদের বাবা পংকজ কাপুর এবং তার স্ত্রী সুপ্রিয়া পাঠক।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুড়ে নানা অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত রূপালী জগতের বাইরেই নিজের জীবনসঙ্গী খুঁজে নিলেন শাহিদ কাপুর। ইংরেজিতে স্নাতক দিল্লীর মেয়ে মিরা রাজপুতের সঙ্গে তার পরিচয় এক ধর্মীয় সংগঠনের মাধ্যমে। মূলত বাবার পছন্দেই মিরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ‘হায়দার’ তারকা।

৬ জুলাই সংগীত আর গায়ে হলুদের পর ৭ জুলাই ঘরোয়াভাবে শাহিদ-মিরার বিয়ে হয় দিল্লীতে। এর একদিন পরই মুম্বাই ফিরে আসেন নবদম্পতি।

মুম্বাইয়ে সমুদ্রঘেঁষা এক ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে উঠেছেন শাহিদ। ১২ জুলাই হবে শাহিদ-মিরার বিবাহোত্তর সংবর্ধনা। 

শাহিদ-মিরার বিয়ে বৃত্তান্ত