২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের টিভি বিলালেন সালমান

কাশ্মীরে শুটিং করতে গিয়ে বেশ কয়েকটি নিম্নবিত্ত পরিবারকে টেলিভিশন সেট উপহার দিয়েছেন ভারতীয় অভিনেতা সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 06:03 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

অভিনয়ের পাশাপাশি নিজের মহত্ত্বের জন্যে বরাবরই পরিচিত সালমান। ভারতীয় দৈনিক ডেক্কান ক্রনিকলস বলছে, সম্প্রতি কাশ্মীরের কয়েকটি পরিবারকে টিভি সেট উপহার দিয়েছেন সালমান।

নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'এর শুটিং করতে চলতি বছরের শুরুতে কাশ্মীরে যান সালমান। আর তখনই স্থানীয় মানুষজনের সঙ্গে পরিচয় হয় তার। তিনি জানতে পারেন, ওখানে অনেকেই বলিউডি সিনেমা ভালবাসেন কিন্তু সিনেমা হল না থাকায় তারা সিনেমা দেখতে পারেন না।

সালমান আরও জানতে পারেন এমন অনেক পরিবার রয়েছে, বিনোদনের খোরাক হিসেবে একটি টিভি সেট কেনার ক্ষমতাও যাদের নেই। এরপর তিনি সেই পরিবারগুলোকে একটি করে টিভি সেট উপহার দেয়ার সিদ্ধান্ত নেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ইতোমধ্যেই তাদের বাড়িতে টিভি সেট পৌঁছে গেছে।

সালমানের নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'এর একটি বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। কারিনা কাপুরের সঙ্গে অভিনীত সালমানের এই সিনেমাটি ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় আছে।