২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও শীর্ষে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

পর্দায় ফিরে নিজেদের দাপট ভালই ধরে রাখছে ডায়নোসররা। জুরাসিক ‍সিরিজের নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে বক্স-অফিসের শীর্ষ স্থান থেকে হটানোই যাচ্ছে না। মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে কেবল যুক্তরাষ্ট্র থেকেই সিনেমাটি তুলে নিয়েছে ১০ কোটি দুই লাখ ডলার। যা কিনা এই অঞ্চলে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

২০১২ সালের সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দ্বিতীয় সপ্তাহে ১০ কোটি ৩ লাখ ডলার আয় নিয়ে এখনও অবস্থান করছে এই তালিকার শীর্ষে। তবে বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মার্ভেলের এই সুপারহিরো মুভিকে পেছনে ফেলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। মুক্তির দশ দিনে ৩৯ কোটি ৮২ লাখ ডলার আয় করেছে সিনেমাটি, যেখানে ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর আয় ছিল ৩৭ কোটি ৩১ লাখ ডলার।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই সিনেমার টিকিট বিক্রি হয়েছে ৯৮ কোটির বেশি।

‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর দৌরাত্মে বক্স-অফিসের দ্বিতীয় স্থানে রয়েছে ডিজনি-পিক্সারের সিনেমা ‘ইনসাইড আউট’। পিক্সারের ইতিহাসে এই প্রথম কোনো সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স-অফিসের শীর্ষে নেই। সিনেমাটির প্রথম সপ্তাহ শেষে আয় ৯ কোটি ডলারের কিছু বেশি।

তবে পিক্সারের হতাশ হওয়ার কিছু নেই। কারণ, সিনেমাটি থেকে প্রথম সপ্তাহে ৬ কোটি ডলার আয়ের লক্ষ্য ছিল তাদের। 

এদিকে ১ কোটি ডলারের কিছু বেশি আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেলিসা ম্যাকার্থি অভিনীত ‘দ্য স্পাই’। ১৭ দিনে সিনেমাটি আয় করেছে ৭ কোটি ৪৪ লাখ ডলার।