২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি ফ্লপ, কিন্তু সানি হিট

তার সর্বশেষ সিনেমা বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছে। তারপরও সানি লিওনি যেন নামের কারণেই হিট। সম্প্রতি জানালেন, দিনে পাঁচ থেকে দশটি সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:23 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

হিন্দুস্তান টাইমসকে এ ব্যাপারে সানি বলেন, “ ‘কুছ কুছ লোচা হ্যায়’-এর মতো একটা ফ্লপ সিনেমার পরও আমার কাছে সিনেমার প্রস্তাব আসছে। ড্যানিয়েল (সানির স্বামী) আমাকে বলে প্রতিদিন আমার জন্য পাঁচ থেকে দশটা সিনেমার চিত্রনাট্য আসে। আমি এর সবগুলোই পড়ি। আমি প্রথমে কাহিনি সংক্ষেপ পড়ি। এরপর যদি আমার পছন্দ হয়, তাহলে পুরো চিত্রনাট্যটি পড়ি।”

ইন্দো-কানাডীয় পর্ন তারকা থেকে হিন্দি সিনেমার অভিনেত্রী বনে যাওয়া সানির জন্য এ যাত্রা কতোখানি কঠিন ছিল জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার অতীত এবং যেখান থেকে আমি এসেছি, তার জন্য আমাকে এই ক্ষেত্রে কোনো প্রস্তুতি ছাড়াই প্রবেশ করতে হয়েছে। আমার কোনো গুরু নেই। এর সব কিছুই সম্ভব হয়েছে আমার মনে হওয়ার উপর ভিত্তি করে। এটা এমন এক যাত্রা ছিল, যেখানে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটেছে। আমি কখনও ভাবিনি আমার মতো একটি মেয়ের জন্য এসব সম্ভব হবে। একদিক দিয়ে, এটা সন্তোষজনক।”
এদিকে সেন্সর বোর্ডে আটকে গেছে সানি লিওনির মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'মাস্তিজাদে'। সিনেমাটি প্রাপ্তবয়স্কের জন্যও মুক্তির যোগ্য নয় বলে ছাড়পত্র দেয়নি ভারতের সেন্সর বোর্ড। সিনেমাটিতে তুষার কাপুরের বিপরীতে অভিনয় করেছেন সানি লিওনি। 
 

‘আমি থাকলে সহশিল্পীদের স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন’

সেন্সরবোর্ডে আটকে গেল সানি লিওনির ছবি