২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খ্যাতির বিড়ম্বনায় কুপার

ভক্ত এবং পাপারাজ্জির হাত থেকে বাঁচতে গিয়ে কতো ঝামেলাই না পোহাতে হয় তারকাদের! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মার্কিন অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

শুক্রবার রাতে লন্ডনের এক ক্লাব থেকে বের হওয়ার সময় নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছিলেন কুপার। মাথায় একটি টুপি পড়ে নিজের মুখ ঢেকে দ্রুত বের হয়ে যান এই হলিউডি অভিনেতা।

কিন্তু বিপত্তি বাঁধে একটু পরেই। দৌড়ে বের হতে গিয়ে দরজার সঙ্গে ধাক্কা খান কুপার। তাতে খানিকটা ব্যাথাও পেয়েছেন তিনি।

ওখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বেশ জোরেই ধাক্কা লেগেছিল কুপারের মাথায়।

সাম্প্রতিক সময়ে রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে কুপারের ঘনিষ্ঠতা নজর কেড়েছে গণমাধ্যমের।