২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় পরিচালক 

এক মার্কিন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় পরিচালক মাহমুদ ফারুকিকে। ফারুকি ২০১০ সালের বিদ্রুপাত্মক কমেডি ‘পিপলি লাইভ’-এর সহনির্মাতা ছিলেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 04:36 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

দিল্লী পুলিশ এ ব্যাপারে জানায়, ৩৫ বছরের এক মার্কিন নাগরিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফারুকিকে।

দিল্লী পুলিশের তরফ থেকে একজন বলেন, “ ‘পিপলি লাইভ’-এর সহনির্মাতা মাহমুদ ফারুকি একজন ৩৫ বছর বয়সী মার্কিন নারীকে ধর্ষণ করেছেন। ঘটনাটি ঘটে ২০১৫ সালের ২৮ মার্চ। এ বিষয়ে নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশের কাছে খবর আসে ১৯ জুন, ২০১৫।”

“ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাহমুদ ফারুকিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সাকেত আদালতের মুখোমুখি হয়। আদালত তাকে ৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে নিরএদশ দিয়েছে।”

ধর্ষিতা এই মুহূর্তে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনে পড়াশোনা করছেন। তিনি ভারতে এসেছিলেন কিছু গবেষণামূলক কাজের জন্য।

ফারুকির স্ত্রী আনুশা রিজভির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। রিজভির সঙ্গেই ২০১০ সালে বিদ্রুপাত্মক হিন্দি সিনেমা ‘পিপলি লাইভ’ নির্মাণ করেছিলেন ফারুকি।