২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিগুলো খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে'

'জুরাসিক ওয়াল্ডর্' সিনেমায় পাকিসিফালোসরাস নামের এক জাতের ডাইনোসরকে সংক্ষিপ্ত করে 'পাকি' ডাকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে সিনেমাটি বয়কট করার দাবী তুলছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 05:20 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

'পাকিগুলো খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে' - সিনেমায় এ সংলাপ শোনা গেছে বেশ কয়েকবার। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, এই সংলাপ অস্বস্তিতে ফেলেছে অনেক দর্শককে। 'পাকি' শব্দটি যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় অভিবাসীদের কটাক্ষ করে দেওয়া গালি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ষাটের দশকে সাবেক উপনিবেশ ভারত ও পাকিস্তান থেকে আগত অভিবাসীদের 'পাকি' হিসেবে উল্লেখ করতে শুরু করে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। এখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশি ও আফগান অভিবাসীদের বিদ্বেষমূলক এ নামে ডাকা হয়, যা অনেকটা আফ্রিকান-আমেরিকানদের 'নিগ্রো' ডাকার মতোই একটি ব্যাপার। 

'পাকিসোরাস' নামে হ্যাশট্যাগ চালু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, '#পাকিসিফালোসরাস এমন একটি নাম যা কোন ঝামেলা ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়!'

আরেকজন টুইট করেন, "তারা যখন 'পাকিগুলো খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে'এর মত সংলাপ চিত্রনাট্যে লিখেছিলেন, তখন কেউ কিছু বলেনি কেন?"

এদিকে 'গাজি বিয়ার' নামে পরিচিত ব্রিটিশ মুসলিম ইউটিউব তারকা গাজ খান তার ভক্তদের বলছেন 'জুরাসিক ওয়ার্ল্ড' বয়কট করতে।  

'জুরাসিক' সিরিজের সবগুলো সিনেমার মধ্যে 'জুরাসিক ওয়ার্ল্ড'কে সবচেয়ে হাস্যরসাত্মক এবং মজার বলে অভিহিত করেছেন দর্শক-সমালোচকরা। চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় নাম লিখিয়েছে 'জুরাসিক ওয়ার্ল্ড'।

১৫ কোটি ডলার বাজেটের সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৭৩ কোটি ৮ লাখ ডলার।  

আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিকুয়াল

সবার ওপরে ‘জুরাসিক ওয়ার্ল্ড’