রমযানের শুভেচ্ছা জানালেন শাহরুখ, আক্শায়রা
সিয়াম সাধনার মাসের শুরুতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনা করে টুইট করেছেন শাহরুখ খান, আক্শায় কুমারের মত ভারতীয় তারকারা।
শুধু বড় পর্দা নয়, ছোট পর্দার তারকারাও সবাইকে জানিয়েছেন মাহে রমযানের শুভেচ্ছা। শাহরুখ, আক্শায় ছাড়াও দেখা গেছে তুষার কাপুর, রিতেশ দেশমুখ, আর মাধভানের মত অভিনেতাদের টুইট।
শাহরুখ খান একটি ছবি পোস্ট করে টুইট করেন, "নিজের ভেতরে তাকাও এবং নিজের সত্তা আর অহংকে চ্যালেঞ্জ করো, নিজেকে নিজে যেভাবে দেখো আর অন্যরা যেভাবে দেখে সেটাকে। সবাইকে রমযান মোবারক।"
আক্শায় কুমারের টুইট, "আমার সব মুসলমান বন্ধু এবং ভক্তদের জানাই #রমযানমোবারক। এই মাসটা সবার ভালো কাটুক।"
রিতেশ দেশমুখ লেখেন, "রমযান মোবারক বন্ধুরা।"
তুষার কাপুর লেখেন, "সবাইকে রমযানের শুভেচ্ছা।"
আর মাধভান টুইট করেন, "সবাইকে জানাই রমযান মোবারক।"
টিভি অভিনেতা কারান সিং গ্রোভার লেখেন, "রমযান মোবারক সবাইকে, পবিত্র এই মাসে সবাই ভালো থাকবেন। আল্লাহ্ সবার উপর আশীর্বাদ বর্ষণ করুন।"
রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’ খ্যাত মডেল-অভিনেত্রী পায়েল রোহাতগি লেখেন, "আমার সব মুসলমান বন্ধুদের জানাই রমযানের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক।"
