২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইলারেই হিট 'বাজরাঙ্গি ভাইজান’

ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খানের নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ট্রেইলার মুক্তি পেয়েছে ১৮ জুন। ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ট্রেইলার প্রকাশ করার পর ২৪ ঘণ্টা এখনও পেরোয়নি। এরই মধ্যে সাত লাখেরও বেশি বার দেখা হয়ে গেছে এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 02:38 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

১৮ জুন ভারতীয় সময় বিকাল পাঁচটায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের উদ্দেশ্যে ‘বাজরাঙ্গি ভাইজান’এর ট্রেইলার প্রকাশ করেন সালমান।

ট্রেইলারে দেখা যায় হিন্দু দেবতা হনুমানের ভক্ত সালমান, যাকে সবাই ভালবেসে বাজরাঙ্গি (হনুমানের আরেক নাম) ডাকে। হারিয়ে যাওয়া একটি ছোট্ট পাকিস্তানি মেয়েকে যে করেই হোক বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, যদিও তাদের কাছে পাসপোর্ট, ভিসা কিছুই নেই।

‘বাজরাঙ্গি ভাইজান’-এ সালমানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকি। এর আগে মুক্তি পাওয়া টিজারে কারিনা এবং নাওয়াজকে খুব একটা দেখা না গেলেও ট্রেইলারে তাদের অভিনীত চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন দর্শক।

সিনেমায় কারিনা অভিনয় করেছেন একজন মুসলমান নারীর ভূমিকায়। অপরদিকে নাওয়াজউদ্দিনকে দেখা গেছে পাকিস্তানের মফস্বল এলাকার এক সাংবাদিকের চরিত্রে।

আর যাকে ঘিরে গড়ে উঠেছে পুরো সিনেমার কাহিনি সেই ছোট্ট পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী হারশালি মালহোত্রা।

১৭ জুলাই মুক্তির পেতে যাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’কে এখন থেকেই ধরা হচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিসেবে।

</div>  </p>