২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারিনিতির ‘ঢাকার স্মৃতি’ 

১৬ জুন ঢাকায় এসেছিলেন ভারতীয় অভিনেত্রী পারিনিতি চোপড়া। নিজের ফেইসবুক পেইজে লিখেছেন, গণ্ডগোলে ভয় পেলেও চমৎকার এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:04 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

বাংলাদেশে পা রাখার পরপরই একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন পারিনিতি। সেদিন দুপুরে পারিনিতির স্ট্যাটাস ছিল, “প্রথমবারের মত ঢাকায় এলাম!! #বাংলাদেশডায়রিজবিগিনস”

ঈদ-উল-ফিতর উপলক্ষে এক ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসেন পারিনিতি। ঢাকার ওয়েস্টিন হোটেলে অবস্থান করেছিলেন তিনি।পারিনিতিকে শুভেচ্ছা স্বরূপ একটি বিশেষ উপহার দেয় হোটেল কর্তৃপক্ষ, তার ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন 'ইশাকজাদে' তারকা।

এছাড়া ‘ঢাকা মেমোরিজ’ শিরোনামে ভক্তদের সঙ্গে এবং র‍্যাম্পে হাঁটার ছবি পোস্ট করেন পারিনিতি। লেখেন, “ভক্তদের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লেগেছে। গণ্ডগোল ভীতিকর ছিল, কিন্তু ভাল অনুভব করেছি।”

এই ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে র‍্যাম্পে আবির্ভূত হন পারিনিতি। বাংলাদেশি ফ্যাশন হাউজ অ্যাম্বারের পোশাক এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা পরেছিলেন তিনি।

পারিনিতি চোপড়ার এই ফ্যাশন শোর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আয়োজকদের হামলার শিকার হন আমন্ত্রিতে বেশ কয়েকজন সাংবাদিক। শো শেষে পারিনিতির সাক্ষাৎকার নিতে চাওয়া সাংবাদিকদের একেক সময় একেক স্থানে যেতে বলা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বচসা শুরু হলে এক পর্যায়ে তাদের ওপর চড়াও হন নিরাপত্তাকর্মীরা। এ সময় গ্রিনরুমে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে কথা বলতে থাকা পারিনিতির কানেও গণ্ডগোলের আওয়াজ গিয়েছিল বলে সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা জানিয়েছেন।  

ঢাকায় পারিনিতি: আয়োজকদের হামলায় ৮ সাংবাদিক আহত