২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রক অন টু'তে উষা উত্থুপ

বাংলাসহ ছটি ভাষার সিনেমায় এর আগে অভিনয় করতে দেখা গেছে উষা উত্থুপকে। অভিনয় করেছেন অঞ্জন দত্ত, ভিশাল ভারাদওয়াজের পরিচালনায়, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সহশিল্পী হিসেবে। তবে এবার হিন্দি প্লেব্যাকের দুনিয়ায় পপ, রক, জ্যাজের স্বাদ ছড়িয়ে দেওয়া এই শিল্পীকে দেখা যাবে সংগীতভিত্তিক সিনেমা ‘রক অন’-এর সিকুয়ালে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 08:37 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে উষা বলেন, “কিছুদিন আগে রিতেশ আর ফারহান ফোন করেছিল। বললো, ‘দিদি, আমাদের পরের ছবিতে অভিনয় করবে?’ আমি উল্টো প্রশ্ন করলাম, করবো না কেন? আমি তো সবসময় অভিনয় করতে চেয়েছি। ‘রক অন’ আমার খুব ভাল লেগেছিল, তার সিকুয়ালে অভিনয় করাটা তো গর্বের।’’

ফারহান আখতার, অর্জুন রামপালের ‘রক অন’ টুতে শুধু অভিনয় নয় গানও গাইবেন ‘ডার্লিং’‌ গায়িকা।

মিউজিক্যাল-ড্রামা ধাঁচের সিনেমাটি এবার পরিচালনা করবেন সুজাত সওদাগর। সহ-প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন রিতেশ সিধওয়ানি।

বলিউডে অভিনয়ের সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করলেও বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছাটা বেশি উষার। ‘বো ব্যারাকস ফরেভার’-এর অভিনেত্রী আরও বলেন, “অঞ্জন দত্ত বেশ কিছু রোলে আমাকে কাস্ট করেছে। তবে কেন যে আমাকে বাংলায় বড় রোলে ডাকে না, কে জানে? আমার খুব ইচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কাজ করার।"

উষা অভিনীত অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘বোম্বে টু গোয়া’, ‘সাত খুন মাফ’, ‘পোথান ভাভা’, ‘প্যারি’।

আলিয়া নয়, শ্রদ্ধা

আসছে ‘রক অন টু’

উষা উত্থুপের ছবি

বলিউডের পূজা উদযাপন