বাবা হলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং তার নাট্যনির্মাতা স্ত্রী সোফি হান্টার সম্প্রতি স্বাগত জানিয়েছেন তাদের প্রথম সন্তানকে। চলতি বছরের ভালবাসা দিবসে বিয়ের পিড়িতে বসেছিলেন তারা।
‘শার্লক’ খ্যাত এই তারকা এবং তার স্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে এক বিবৃতিতে জানানো হয়, “বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং সোফি হান্টার আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছেন তাদের ফুটফুটে পুত্রের আগমনের।”
“আমরা সবাইকে আহ্বান জানাবো পরের কয়েক অমূল্য সপ্তাহের জন্য এই পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে।”
কাম্বারব্যাচপুত্রের কোনো নাম অবশ্য ঠিক করা হয়নি এখনও।
আংটি বদলের দুই মাস পর চলতি বছরের জানুয়ারিতে স্ত্রীর গর্ভধারণের ঘোষণা দেন কাম্বারব্যাচ। এরপর ১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন এই জুটি।
